ময়মনসিংহে খুন হওয়া হিন্দু যুবকের পরিবারকে প্রতি মাসে টাকা পাঠাবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে ইসলামিক জঙ্গিদের হাতে খুন হয়েছেন দীপুচন্দ্র দাস। ধর্ম অবমাননার জন্য নাকি তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমনটাই দাবি করেছে অভিযুক্তরা। তবে নিহত দীপুচন্দ্র দাস ধর্ম নিয়ে উস্কানিমূলক কোনও মন্তব্য করেছেন এমন কোনও প্রমাণ মেলেনি। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে খুনের আঁচ পড়েছে এপার বাংলাতেও। কলকাতা ও দিল্লি জুড়ে বহু মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। এই আবহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির পক্ষ থেকে দীপু দাসের পরিবারকে প্রতি মাসে আর্থিক সাহায্য পাঠানো হবে।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন,  দীপু দাসের পরিবারের সঙ্গে  তাঁর যোগাযোগ হয়েছে।  বুধবার তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা  বলবেন বলেও জানিয়েছেন। এর পরেই তিনি সাহায্যের কথা বলে উল্লেখ করে জানিয়েছেন “রাজ্য বিজেপির তরফে প্রতি মাসে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘অনেক পেটিএম নম্বর ঘুরে বেড়াচ্ছে। কেউ সাহায্য করতে চাইলে, পরিবারের পক্ষ থেকে পাওয়া আসল পেটিএম নম্বরই ব্যবহার করা হবে। দীপু দাসের স্ত্রী ও বাবা-মাকে নিয়মিত মাসিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হবে। আমি সারা বিশ্বের হিন্দুদের কাছে তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানাব।”

আরও পড়ুন:  হিন্দু যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের কাছে তুমুল বিক্ষোভ

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছর বয়সী পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এবং তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। তা নিয়েই প্রতিবাদের ঝড় উঠেছে ভারত জুড়ে। আজ নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ দেখিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চ।  এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। তবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বিশ্বের দরবারে মুখ পুড়েছে বাংলাদেশের।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান