উপাচার্য পদ থেকে বিদ্যুৎকে সরানো উচিত, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁর উপাচার্য পদের যোগ্যতা নিয়েও বহুবার প্রশ্ন উঠেছে। এবার তাঁকে উপাচার্য পদ থেকে সরানো উচিত বলে পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অধ্যাপক মানস মাইতিকে প্রকল্প থেকে সরানোর জন্য দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই পর্যবেক্ষণ বিচারপতির। ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অধ্যাপককে প্রকল্পে কাজের নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, উপাচার্য পদ থেকে বিদ্যুৎকে সরানো উচিত। কী ভাবে উপাচার্য হলেন তিনি? সাত দিনের মধ্যে মানস যাতে প্রকল্পে কাজ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

২০২১ সালে উপাচার্যের একটি সিদ্ধান্তে প্রতিবাদ করেন ইংরেজি বিভাগের অধ্যাপকেরা। তাঁদের এরপর ৬ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। সেইসময় প্রতিবাদ করেন অধ্যাপক মানস। তাঁকে শোকজ করেন উপাচার্য।

এই শোকজ়ের নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মানস। তাঁর বিরদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না করার নির্দেশ দেয় আদালত। ২০২২ সালে  সিইআরএন প্রকল্প থেকে অধ্যাপক মানস মাইতিকে সরানোর জন্য সিইআরএন কর্তৃপক্ষকে চিঠি লেখেন উপাচার্য। মানসকে প্রকল্প থেকে সরানোর বিষয়টি আদালত খারিজ করে।

তবে অধ্যাপক কিভাবে এই চিঠি পেলেন তা নিয়ে ফের প্রশ্ন তুলে সিইআরএন কর্তৃপক্ষকে চিঠি দেন বিদ্যুৎ। তাঁকে সাসপেন্ড করা হয়।  ফের আদালতে ছোটেন অধ্যাপক। ওই সাসপেনশন খারিজ করে আদালত। প্রকল্প থেকে সরানোর সিদ্ধান্ত নিলে আবার হাই কোর্টে মামলা করেন মানস। এই মামলাতেই তখনই উপাচার্য প্রসঙ্গে এই পর্যবেক্ষণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ