‘যুবশক্তি ভবিষ্যতের স্রষ্টা তা জীবন দিয়ে দেখিয়েছিলেন বিবেকানন্দ’, যুবদিবসে বার্তা রাজ্যপালের

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে স্বামী বিবেকানন্দকে নিয়ে চার পাতার একটি প্রবন্ধ প্রকাশ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিবেকানন্দ (Swami Vivekananda) তাঁর জীবনের মাধ্যমে দেখিয়েছিলেন যে যুবকরা অতীতের সৃষ্টি বা বর্তমানের রক্ষক নয়, বরং ভবিষ্যতের স্রষ্টা।’ বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুবদিবসে এমনই বার্তা দিলেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে স্বামী বিবেকানন্দকে নিয়ে চার পাতার একটি প্রবন্ধ প্রকাশ করা হয়। যার লেখক স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধান স্বামীজীর বাণী উল্লেখ করেন লেখার ছত্রে ছত্রে। স্বামীজী যে ইতিবাচকতা ও যুবশক্তির পথ দেখানোর জন্য এক মহাপুরুষ তা রাজ্যপাল লেখায় তুলে ধরেন। বাংলার রাজ্যপাল উল্লেখ করেন বিবেকানন্দর কর্মদীপ্ত আহ্বান, ‘ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।’

রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose) এদিন তাঁর লেখায় উল্লেখ করেন স্বামীজীর বিখ্যাত বাণী। ‘আপনি নিজেকে যা ভাববেন, আপনি তাই হবেন। আপনি যদি নিজেকে দুর্বল মনে করেন তবে আপনি দুর্বল হবেন। যদি নিজেকে শক্তিশালী ভাবেন, তাহলে শক্তিশালী হবেন। যদি আপনি নিজেকে অশুদ্ধ ভাবেন, তাহলে অশুদ্ধ হবেন। যদি নিজেকে খাঁটি ভাবেন তাহলে খাঁটি হবেন।’ ভারতের সন্ন্যাসী যুবক ‘তরুণদের অদম্য চেতনার প্রতিনিধিত্ব করেন’ বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস লেখেন, ‘বিবেকানন্দ তরুণদের অদম্য চেতনার প্রতিনিধিত্ব করেন। বাধা অতিক্রম করার সংকল্পের প্রতিনিধিত্ব করেন তিনি। যুবশক্তির ভবিষ্যতের প্রতিনিধিত্ব করেন স্বামী বিবেকানন্দ।’ একইসঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানের সংযোজন, ‘মহান জাতির সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং চেতনায় যা কিছু সেরা বিবেকানন্দ তার প্রতিনিধিত্ব করেন।’

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের