রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নিল রাজ্য

গত অগস্টে রাজ্যপালের প্রধান সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ১৯৯৪ ক্যাডারের আইএএস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিজেপি ঘনিষ্ঠ’ রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। বুধবার রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নন্দিনী চক্রবর্তীকে সরালেও রাজ্যপালের নতুন সচিব হিসেবে কারও নাম এখনও পর্যন্ত সুপারিশ করেনি রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের প্রধান সচিব নিয়োগ নিয়ে আর মাথা ঘামানো হবে না। একাধিক আমলার নাম সুপারিশ করা হবে। রাজ্যের সাংবিধানিক নিজের প্রধান সচিব ইচ্ছে যাকে খুশি নিয়োগ করতে পারেন।

গত অগস্টে জগদীপ ধনকড়ের অনুরোধে রাজ্যপালের প্রধান সচিব সুনীল গুপ্তকে কেন্দ্রীয় ডেপুটেশনে দিল্লি যাওয়ার জন্য ছাড়পত্র দিয়েছিল রাজ্য সরকার। লা গনেশন অস্থায়ী রাজ্যপাল হয়ে আসার পরে রাজভবনের প্রধান সচিব হিসেবে পাঠানো হয়েছিল কর্মঠ এবং দক্ষ আমলা হিসেবে পরিচিত নন্দিনী চক্রবর্তীকে। যদিও শিরদাঁড়া উঁচু করে চলার জন্য ১৯৯৪ ব্যাচের আইএএস আধিকারিক বঙ্গ বিজেপি নেতৃত্বের রোষানলে পড়েন। গত শনিবার রাজভবনে গিয়ে নিজেদের প্রিয়পাত্র রাজ্যপালের সঙ্গে দুঘন্টার বেশি গোপপন বৈঠক করেন।

বঙ্গ বিজেপির সভাপতির সঙ্গে দরজা বন্ধ করে আলোচনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিজের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে প্রত্যাহার করার জন্য রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বিশেষ বার্তা পাঠান সিভি আনন্দ বোস। মুখ্যসচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি মৌখিকভাবে কোনও নির্দেশ কার্যকর করবেন না। লিখিতভাবে প্রধান সচিবকে সরানোর কথা জানাতে হবে। সূত্রের খবর, চাপে পড়ে শেষ পর্যন্ত মঙ্গলবার রাজভবনের পক্ষ থেকে চিঠি দিয়ে প্রধান সচিবকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা জানানো হয়। তার পরেই এদিন নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরিয়ে পর্যটন দফতরের প্রধান সচিব পদে পাঠানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।

উত্তরপ্রদেশে পর পর ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত ৪, আহত একাধিক

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং