প্রাথমিক টেটের দিন বন্ধ ইন্টারনেট? স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিল পর্ষদ

প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষার দিন ইন্টারনেট (Internet) বন্ধ রাখার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে বিশেষ আবেদন জানাল পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষার দিন এবার ইন্টারনেট (Internet) বন্ধ রাখার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে বিশেষ আবেদন জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে রাজ্যের সব জায়গায় ইন্টারনেট বন্ধ রাখার আবেদন জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্বরাষ্ট্র সচিবকে লেখা সেই চিঠিতে স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। সূত্রের খবর ইতিমধ্যে সেই স্পর্শকাতর এলাকার পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রস্তুত করা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

উল্লেখ্য আগামী ডিসেম্বর মাসের ১১ তারিখে রাজ্যের মোট ১৪৫৩ পরীক্ষা কেন্দ্রে প্রাথমিকের টেট নেওয়া হবে। রাজ্যজুড়ে ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেবেন এ বারে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। জেলায় জেলায় ১৬ দফা গাইডলাইন পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে চাকরিপ্রার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ইন্টারনেট বন্ধ রাখার আবেদন জানিয়েছে পর্ষদ।

আরও পড়ুন: প্রাথমিক টেটের পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা-সহ ১৬ দফা গাইডলাইন

প্রসঙ্গত এর আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজ্য সরকার। তারপর অবশ্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ বছর ইন্টারনেট বন্ধ রাখা হয়নি। তবে প্রাথমিক টেটের দিনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে নাকি চালু থাকবে সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়নি।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?