উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় সব জেলাকে টেক্কা হুগলির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। মেধাতালিকায় স্থান পেয়েছেন ৭২ জন। এই মেধা তালিকাতেই শীর্ষে রয়েছে হুগলি। পাশের হারে পূর্ব মেদিনীপুর এগিয়ে থাকলেও মেধা তালিকায় তাকে টেক্কা দিয়েছে হুগলি। হুগলি থেকে মেধাতালিকায় সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছে। জানা গিয়েছে, হুগলি থেকে ১৪ জন মেধাতালিকায় স্থান পেয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন স্থান পেয়েছে মেধাতালিকায়। পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন, কলকাতা থেকে ৪ জন রয়েছেন মেধাতালিকায়।

মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে ৭ জন স্থান পেয়েছে মেধাতালিকায়। বাঁকুড়া থেকে ৫ জন মেধাতালিকায় রয়েছেন। বীরভূম থেকে রয়েছেন ৫ জন। পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন ৫ জন। পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন, কলকাতা থেকে ৪ জন রয়েছেন মেধাতালিকায়। উত্তর ২৪ পরগনা, কলকাতা থেকে ৪ জন। পশ্চিম মেদিনীপুর থেকে ৩ জন। আলিপুরদুয়ার থেকে ৩ জন জায়গা পেয়েছে মেধাতালিকায়। মুর্শিদাবাদ থেকে মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ জন। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, হাওড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম থেকে ১ জন করে মেধাতালিকায় রয়েছেন।

গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছে ১৭ মার্চ। এবছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। আগামী বছর থেকে সেমেস্টারের নিয়মে হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২ টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পেয়েছেন।

 

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি