রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২ দিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গে পূবালি বাতাসের দাপট বেড়েছে। সেই কারণে আজ, শনিবার রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও হয়নি। মাঝারি বা হাল্কা বৃষ্টি হয়েছে। তবে আগামিকাল রবিবার থেকে পরিস্থিতি বদলে যাবে আবহাওয়ার।

রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে বুলেটিনে জানানো হয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিশেষত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় হতে পারে অতি ভারী বৃষ্টি। জারি হয়েছে হলুদ সতর্কতা।

আরও পডুন: আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের