আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভালবাসার উষ্ণতায় শীত আমেজ শহরে! পারা থমকে ১৪

নিজস্ব প্রতিনিধি: আজ ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালবাসার এই দিনে উষ্ণতার সন্ধান করেন সবাই। যদিও প্রকৃতি বলছে শীত আমেজ অটুট থাকলেও এর বেশি ঠাণ্ডা আর পড়বে না। বরঞ্চ একটু একটু করে বাড়বে উষ্ণতার আমেজ। সোম সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৪ ডিগ্রি কম হলেও বিগত ৭২ ঘন্টা ধরে এখানেই আটকে আছে পারা। যা কার্যত বলে দিচ্ছে এই শীত শীত আমেজের মধ্যে দিয়েই বাংলা থেকে এবারের মতো বিদায় নিচ্ছেন মিস্টার উইন্টার। তিনি জমি ছেড়ে দিয়ে যাচ্ছেন বসন্তের জন্য। যদিও আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে বজায় থাকবে শীতের আমেজ।

পারা পতন যে শুধু কলকাতায় থমকে দাঁড়িয়েছে তাই নয়, কার্যত গোটা বাংলা জুড়েই দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা হয় এক জায়গায় আটকে গিয়েছে নয়তো তা বাড়তে শুরু করে দিয়েছে। যেমন দার্জিলিংয়ে কড়া ঠাণ্ডার মধ্যেও এদিন ২ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আবার কোচবিহার, আলিপুরদুয়ারের মতো শহরে পারা থমকে আছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। আগামী ১৬ তারিখ থেকে ফের বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রা। তবে সোমবার ভালবাসার দিনে বাংলা জুড়েই মনোরম আবহাওয়া থাকবে। নিজের ভ্যালেন্টাইনকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে বাধা হবে না প্রকৃতি। সন্ধ্যা বেলায় থাকবে শীতের আমেজ। একইসঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

সুজিত বসুকে ফের তলব সিজিও-তে! কোন নথি চেয়ে পাঠিয়েছে ইডি?

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাধার মুখে শশী পাঁজা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ