আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাগরে গভীর নিম্নচাপ, ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে। এটি গভীর নিম্নচাপ তৈরি করে দক্ষিণবঙ্গের ওপর আসছে। শুধু নিম্নচাপই নয়, পাশাপাশি সক্রিয় থাকবে মৌসুমী বায়ু। এর ফলে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই এলাকাগুলোতে লাল সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে, কমলা সর্তকতা।

বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা বৃষ্টি হয়েছে শুক্রবারও। এদিন সকালে ঘুম ভাঙতেই বৃষ্টি দেখেছে শহরবাসী। টানা বৃষ্টির কারণে কলকাতা সহ সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে।শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত কলকাতা সহ তার সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি দক্ষিণবঙ্গ, ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার পরেও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব থাকবে। সোমবার পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জানানো হয়েছে উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যজুড়ে বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। ঘামে নাজেহাল হবে মানুষ। ব্যস্ত সময়ে প্রবল বৃষ্টির জেরেও নাজেহাল হতে হবে অফিস যাত্রীদের।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ