মমতার রূপশ্রীর দৌলতে বিয়ের পিঁড়িতে মূক-বধির তরুণী

মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্পের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিউটাউনের জ্যোতিনগর এলাকার বাসিন্দা মূক-বশির তরুনী স্বপ্না মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বিয়ের জন্য চার বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেছিলেন ‘রূপশ্রী’(Rupasree) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিবাহযোগ্যা তরুণীদের রাজ্য সরকারের(West Bengal State Government) তরফে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। ২০১৮ সাল থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ৩টি অর্থবর্ষ মিলিয়ে প্রায় ১১ লক্ষ তরুণী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আর সেই বাবদ গত অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার প্রায় ৩০০০ কোটি টাকা খরচ করেছে। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে বর্তমানে প্রায় ১২ লক্ষ তরুণী এই প্রকল্পের আওতায় রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই প্রকল্প এখন দেশজোড়া মানুষের শুধু যে নজর কেড়ে নিয়েছে তাই নয়, সুনাম ও প্রশংসাও কুড়িয়েছে। এবার সেই রূপশ্রী প্রকল্পের মাধ্যমেই এক মূক-বধির তরুণীর বিয়ে হতে চলেছে। আগামী ৩ ডিসেম্বর সেই বিয়ে। আর এখানেই সামনে এসেছে মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্প কতখানি গুরুত্বপূর্ণ বাংলার জন্য।

জানা গিয়েছে, কলকাতার কান ঘেঁষে থাকা রাজারহাট নিউটাউন থানা এলাকার জ্যোতিনগরের বাসিন্দা ওই তরুণীর নাম স্বপ্না মজুমদার(Swapna Majumdar)। বছর ৩০’র ওই তরুণী বিধাননগর পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্বপ্নার বাবা স্বপন মজুমদার সামান্য দিনমজুর। স্বপ্না যেহেতু কথা বলতে পারেন না ও কানেও শুনতে পান না তাই তাঁর প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে। কিন্তু তারপরও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন স্বপনবাবু। তবে সেই চিন্তা অনেকটাই কমে যায় তাঁর মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসায়। কেননা যে যুবকের জন্য এই বিয়ের সম্বন্ধ এসেছিল তিনিও মূক ও বধির। এহেন পাত্রকে হাতছাড়া করতে দিতে চাননি স্বপনবাবু। তাই বিয়ে ঠিক করে ফেলেন। কিন্তু চিন্তা হয়ে দাঁড়িয়েছিল বিয়ের খরচ কীভাবে উঠবে তা নিয়েই। শেষে সমস্যার সমাধান হয় এলাকার কাউন্সিলর মনোরঞ্জন ঘোষের মাধ্যমেই। তিনি স্বপনবাবুকে বিধাননগর পুরনিগমে পাঠিয়ে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে বলেন।

সেইভাবেই মেয়েকে সঙ্গে নিয়ে গিয়ে স্বপ্নাকে দিয়েই আবেদন জানান স্বপনবাবু। সঙ্গে দেন মেয়ের বিয়ের কার্ড। সেই আবেদনের অনুমোদনও মেলে দ্রুততার সঙ্গে। তার জেরেই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বপ্না। আর এই ঘটনায় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেছেন স্বপনবাবুকে। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন এলাকার কাউন্সিলর মনোরঞ্জনবাবুকে এবং বিধানননর পুরনিগমের রূপশ্রী প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা আধিকারিক অংশুমান ধরকেও।

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

বাজেট অধিবেশনের শেষ দিনে বড় চমক, ক‍্যাগ রিপোর্ট পেশ করবেন মুখ্যমন্ত্রী

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

টাকা আসছে না ঘরে? সোফার পিছনের দেওয়ালে এই ছবি রাখুন

আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু