আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্মের সঙ্গে সম্পর্ক নেই, ওবিসি শংসাপত্র নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :  রাজ্য বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন। সোমবার থেকে অধিবেশন শুরু হলেও মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পূর্ণাঙ্গ অধিবেশন। চলতি অধিবেশনে বক্তব্য রাখতে উঠে ওবিসি শংসাপত্র নিয়েই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ওবিসি তালিকায় নতুন করে অন্তর্ভুক্তির জন্য কাজ শুরু করেছে ওবিসি কমিশন। ধর্মের ভিত্তিতে অন্তর্ভুক্তি হয়নি, হয়েছে অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে।

ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে  বেশ কিছু মানুষকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরফলে চরম সঙ্কটে পড়েছেন  বাংলার বেশ কিছু চাকরিপ্রার্থীরা। এই বিষয়ে রাজ্য সু্প্রিম কোর্টে গেলে আদালতক জানিয়েছে, রাজ্যে কারা অনগ্রসর সার্টিফিকেট পাওয়ার যোগ্য তা নিয়ে নতুন করে সমীক্ষা করবে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন। তিন মাস সময়ও বেধে দেওয়া হয়েছে। এই নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবেদনের ভিত্তিতে তালিকায় অন্তর্ভুক্তির জন্য সমীক্ষা, হিয়ারিং ইত্যাদি প্রক্রিয়া চালানো হয়। আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা চালানো হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ওবিসি এ ও বি বিভাগে যথাক্রমে ৪৯টি এবং ৯১টি শ্রেণি রয়েছে। আরও ৫০টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে।

সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। সব দিকে খতিয়ে দেখে তবেই নতুন করে তালিকায় অন্তর্ভুক্তি করা হয়েছে। নতুন করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাঁর কথায়, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশন স্বাধীনভাবে কাজ করে।

ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর বলার পরে বিজেপি বিধায়করা জানিয়েছেন, সুপ্রিমকোর্টে বিচারাধীন বিষয়টি কীভাবে বিধানসভায় আলোচনা করতে পারেন। এই নিয়ে সরগরম হয়ে ওঠে বিধানসভা। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। এক কথা ওবিসি সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।

আলোচনার শুরুতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিরোধী অনেকেই ওবিসি সংরক্ষণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আনছে। বিষয়টি পরিষ্কার করতেই বিষয়টি তোলা হয়েছে। তাঁর স্পষ্ট কথা, ধর্মের ভিত্তিতে এই সংরক্ষণ হয়নি। পিছিয়ে পড়ার ওপর নডর রেখেই তালিকা করা হয়েছে। যাঁরা অনেক বেশি পিছিয়ে রয়েছে তাঁদের ওবিসি এ-র অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু মানুষকে ওবিসি বি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়ার বিষয়টিকেই নজরে রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরো বলেছেন, বিভিন্ন কলেজে এবার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শুধু তাই নয়, চাকরির পরীক্ষাও নেওয়া হবে। বাম আমলের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ওই সময়ে কোনো সমীক্ষা হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ