গঙ্গাসাগর সেতুর জন্য বাজেটে বরাদ্দ ৫০০ কোটি, মোট খরচ দেড় হাজার কোটি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে সেতু। যার নাম  ‘গঙ্গাসাগর সেতু’। আগেই সরকারিভাবে এই সেতু তৈরির জন্য  ১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে বলে  জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে    বুধবারের মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এই সেতু নিয়ে করা হল বড় ঘোষণা । ‘গঙ্গাসাগর সেতু’র জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার ।

সাগর দ্বীপে বিশ্ববিখ্যাত ‘গঙ্গা-সাগর মেলা’ প্রতিবছর সুচারুভাবে অনুষ্ঠিত হয়। এই মেলায় পৃথিবীর নানা প্রাপ্ত থেকে কোটি কোটি পুণ্যার্থী  অংশগ্রহণ করেন। বর্তমানে রাজ্যের মূল ভূখণ্ড থেকে সাগর দ্বীপে প্রবেশের কোনো স্থলপথ নেই। এজন্য পুণ্যার্থীদের পক্ষে জলপথ পার হয়ে এই মেলায় পৌঁছানো খুবই কঠিন ও কষ্টসাধ্য। কেন্দ্রীয় সরকারের আশ্বাস থাকলেও সেতু নির্মাণ হয়নি।   সেইজন্য পুণ্যার্থীদের যাতায়াতের সমস্যা দূর করতে ‘গঙ্গাসাগর সেতু’ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুনঃ বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা! বরাদ্দ ৯৬০০ কোটি

 উল্লেখ্য, সেতু নির্মাণের জন্য  রাজ্যকে প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হয়েছে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর জমি কিনতে হয়েছে এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ক্রয় করতে হয়েছে রাজ্য সরকারকে।   ইতিমধ্যে এই প্রকল্পের ডিটেল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) সম্পূর্ণ এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবহে এবার বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ কাজে যে গতি বাড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল । 

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…