‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসিক ভাতা বাড়ল না

Share:

নিজস্ব প্রতিনিধি: যাবতীয় জল্পনায় জল পড়ল। বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর উপভোক্তাদের জন্য মাসিক ভাতা বাড়ানো হল না। অর্থা‍ৎ বাজেটে ওই জনমোহিনী প্রকল্পে বাড়তি কোনও বরাদ্দই করা হয়নি। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনেতিক পর্যবেক্ষকরা।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করার জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে উপভোক্তাদের মাসিক ৫০০ টাকা দেওয়া হত। পরবর্তীতে তা আরও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য ১২০০ টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে আশীর্বাদ হয়ে দেখা দেয়। পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভার ভোটে রাজ্যের মহিলা ভোটাররা দু’হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই সমর্থন জানায়। ফলে বাংলার মাটিতে ঘাসফুল শিবিরের ভিত পাকাপোক্ত হয়।

আগামী বছর অর্থা‍ৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। রাজ্য দখলের ভোটযুদ্ধের আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় শেষ পূর্ণাঙ্গ  বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশ হওয়ার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটকে অনুমোদন দেওয়া হয়।

গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এর মতো জনমোহিনী প্রকল্পে বরাদ্দের ক্ষেত্রে কল্পতরু হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করতে পারেন। কিন্তু এদিন বাজেটে দেখা গিয়েছে, মূলক সামাজিক প্রকল্প ও পরিকাঠামোর উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, নদী বাঁধ, গঙ্গাসাগর সেতু, বাংলার বাড়ি, পথশ্রী’র মতো প্রকল্পের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে।

 

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স