নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের প্রস্তুতি ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনা করল নির্বাচন কমিশন। এই উদ্দেশ্যে কমিশনের উদ্যোগে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর পাশাপাশি রাজ্য পুলিশ নোডাল অফিসার (SPNO), অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপ-মুখ্য নির্বাচনী আধিকারিকরা অংশ নেন। পাশাপাশি উপনির্বাচনের জন্য নিযুক্ত জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভাররাও বৈঠকে যোগ দেন। বৈঠকে সংশ্লিষ্ট দুই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি কতটা এগিয়েছে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। ভোটকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

আরও  পড়ুনঃ নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নির্বাচন চলাকালীন যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে নির্বাচনী ব্যয়ের উপর নজরদারি এবং বিধি মেনে প্রচার ও ভোটগ্রহণের প্রক্রিয়া পরিচালনার বিষয়টিও পর্যালোচনা করা হয়। উপনির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে তথ্য নেওয়া হয়। ভোটগ্রহণের আগে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ