মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন হুমায়ুন কবীর, পরেশ অধিকারীসহ চার

পরিবহণ দফতর দেওয়া হয়েছে মন্ত্রিসভায় নতুন আসা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদলে কপাল পুড়ল চার জনের। মন্ত্রিত্ব থেকে ছুটি হয়ে গেল প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর (Humayun Kabir), শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari), সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) ও রত্না দে নাগের (Ratna Dey Nag)। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দায়িত্বেও কাটছাঁট করা হল। তাঁর হাতছাড়া হয়েছে পরিবহণ ও আবাসন দফতর। শুধু পুর ও নগরোন্নয়ন দফতর রয়েছে। পরিবহণ দফতর দেওয়া হয়েছে মন্ত্রিসভায় নতুন আসা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashish Chakroborty)। আবাসন দফতর ফিরিয়ে দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা পরিষদীয় দফতর দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। শিল্প-বাণিজ্য দেখবেন শশী পাঁজা। তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিকস দফতরের দায়িত্ব পেয়েছেন নবাগত বাবুল সুপ্রিয়।

বুধবার বিকেলে রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিয়েছিলেন নয় মন্ত্রী। আ ওই শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই মন্ত্রিসভায়  রদবদল ঘটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণের পরে পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দফতর সামলাচ্ছিলেন পুলক রায়। এদিন মন্ত্রিসভার রদবদলে পুলকের হাতে থাকা ওই দুই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ মজুমদারকে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছিলেন। সাংগঠনিক কাজের জন্য মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে। তাঁর হাতে থাকা সেচ ও জলপথ দফতের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে মন্ত্রিসভায় নবাগত পার্থ ভৌমিকের হাতে। 

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছেন উদয়ন গুহ।  এতদিন কারা দফতর সামলাচ্ছিলেন উজ্জ্বল বিশ্বাস। তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর কারা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন অখিল গিরি। প্রয়াত সাধন পাণ্ডের হাতে থাকা ক্রেতা সুরক্ষা দফতর এতদিন সামলাচ্ছিলেন মানস ভুঁইয়া। এদিন ওই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লব মিত্রকে। 

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড