মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। আগামী ২ মে প্রকাশ হবে মাধ্যমিক পরীক্ষার ফল এবং ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল ঘোষণার পরেই পড়ুয়ারা অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষের উপরে পরীক্ষার্থী। গত ২২ এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, লোকসভা নির্বাচন চললেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশে কোনও বাধার সৃষ্টি হবে না। নিয়মানুযায়ী, পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। মাধ্যমিকের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে। ওই দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলতি বছর পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। নিয়মানুযায়ী, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য ২৯ মে পর্যন্ত সময় ছিল। কিন্তু ওই নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার খাতা দেখা এবং ফল তৈরির ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির সাহায্য নেওয়ার ফলে দ্রুত ফল প্রকাশ সম্ভব হচ্ছে বলেই সংসদের এক মুখপাত্র জানিয়েছেন। উল্লেখ্য, আগামী বছর অর্থা‍ৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। আর  উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

 

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

৩ জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ