ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের রাজ্যে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র অস্বস্তিকর গরম বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জানা যাচ্ছে, আগামী ২৩ মে-এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। নিম্নচাপ যদি তৈরি হয়, তাহলে তা ঘণীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহ জুড়েই চলবে এই ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব কটি জেলায় আগামী রবিবার থেকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এখনই অস্বস্তিকর গরমের হাত থেকে কোনও নিস্তার নেই রাজ্যবাসীর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র অস্বস্তিকর গরম বজায় থাকবে। শনিবার ও রবিবার বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলতে পারে। সেইসঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় আগামী কয়েকদিন অস্বস্তিকর গরম বজায় থাকবে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?