বেপরোয়া বাসের দৌরাত্ম্য কমাতে আসছে নয়া অ্যাপ, বড় সিদ্ধান্ত সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বাড়ছে বেপরোয়া বাসের দৌরাত্ম্য । তাই এবার বাসের গতিতে রাশ টানতে নয়া অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার । সরকারি হোক বা বেসরকারি সমস্ত বাসের জন্য থাকবে এই অ্যাপ । চালকরা যখনই  বাস চালানো শুরু করবে তখনই চালু করতে হবে এই  অ্যাপটি । এরপরেই কোন বাস কোথায় রয়েছে, কত গতিতে চলছে সরাসরি  সমস্ত কিছুই জানতে পারবে সরকার । 

রাজ্য সরকার এই উদ্যোগকে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে আখ্যায়িত করেছে। বর্তমানে এই অ্যাপটি শুরু হবে কলকাতা, বিধাননগর ও হাওড়া মিলিয়ে মোট ১২ টি বাস রুটে । ইতিমধ্যেই কলকাতা পুরসভায় এই বিষয় নিয়ে বৈঠক হয়ে গিয়েছে । সেখানে উপস্থিত ছিলেন মেয়র  ফিরহাদ হাকিম, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ডিজি সহ একাধিক আধিকারিকেরা । সেইসঙ্গে বৈঠকে ডাকা হয়েছিল বাস মালিক সংগঠনগুলিকে । 

এই বৈঠকের পরেই ফিরহাদ হাকিম জানিয়েছেন ,’ অ্যাপটি নিয়ে বাস চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে। কোন বাস কোন রাস্তায়, কত স্পিডে চলছে, তা অ্যাপের মাধ্যমে পুলিশ প্রশাসন ও পরিবহণ দপ্তর জানতে পারবে। প্রথমে এই অ্যাপটি শুরু হবে মূলত ১২ টি বাস রুটে । আগামী দিনে কলকাতা, শহরতলি সহ গোটা রাজ্যে এই অ্যাপটি চালানোর সিদ্ধান্ত রয়েছে রাজ্য সরকারের।’ একথা বলা যায়, বাসের গতি নিয়ন্ত্রণে আনতে এবার পথে নামতে চলেছে রাজ্য সরকার । 

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩