যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির যন্তর মন্তরে চলছে নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ। রাজনৈতিক স্লোগান বা বিক্ষোভের ভিড়ের মাঝেই সেখানে দেখা গেল এক মানবিকতার দৃশ্য। একের পর এক খাবারের ডেলিভারি পৌঁছচ্ছে আন্দোলনস্থলে। তবে সেই খাবার কোনও নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, সেখানে উপস্থিত ধর্নায় বসা ক্ষুধার্ত বিক্ষোভকারীর হাতে তুলে দেওয়া হচ্ছে। এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিবেদন অনুযায়ী, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ, জয়পুর-সহ দেশের বিভিন্ন শহর থেকে বহু মানুষ অনলাইনে জোম্যাটো ও সুইগির মাধ্যমে খাবার পাঠাচ্ছেন। ডেলিভারির ঠিকানায় শুধু ‘যন্তর মন্তর প্রতিবাদস্থল’ লেখা থাকছে এবং নির্দেশ দেওয়া হচ্ছে, সেখানে উপস্থিত বিক্ষোভকারীদের হাতে খাবার তুলে দিতে। পিৎজা, বার্গার, বিরিয়ানি, মোমো, থালি, চা ও বিভিন্ন ধরনের স্ন্যাকস সবই পৌঁছে যাচ্ছে আন্দোলনস্থলে।

এই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও এক জোম্যাটো ডেলিভারি পার্টনারের দায়িত্ব পালন করার ভিডিও। ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি জানান, মুম্বইয়ের বাসিন্দা অনুজ রাওয়াত তার মাধ্যমে খাবারের অর্ডার পাঠিয়েছেন। বিশেষ নির্দেশ ছিল, যন্তর মন্তরে কোনও ক্ষুধার্ত বিক্ষোভকারীকে খুঁজে সেই খাবার তুলে দিতে। উপস্থিত স্বেচ্ছাসেবকরা শুধু অনুজ রাওয়াতের উদ্যোগকেই কুর্নিশ জানাননি, প্রতিকূল আবহাওয়ায় ডেলিভারি সম্পূর্ণ করার জন্য ওই ডেলিভারি পার্টনারকেও ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ঘিরে শুরু হয়েছে প্রশংসার ঝড়। বহু নেটিজেনের মতে, কোনও আন্দলনে সরাসরি উপস্থিত না থেকেও এভাবেই পাশে দাঁড়ানো যায়। একজন ব্যবহারকারী লেখেন, ভিডিওটি দেখে তার গায়ে কাঁটা দিয়েছে। তার কথায় , ‘এটাই প্রকৃত মানবতা।’

 

View this post on Instagram

 

আরও পড়ুন: রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

প্রসঙ্গত, নিট ২০২৬ এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহির দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) যন্তর মন্তর থেকে সংসদ পর্যন্ত মিছিলের ডাক দেয়। পরে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এই ইস্যুতে অনশন শুরু করলে আন্দোলন আরও নতুন মাত্রা পায়। তাঁকে পুলিশি হেফাজতে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। সেই আন্দোলনের প্রতি সংহতি জানাতেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অনলাইনে খাবার পাঠিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন।

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার