জেলায় জেলায় ছুটবে মেট্রো, পুরুলিয়া-মালদহে বিমানবন্দর, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি, ব্যাপক নিয়োগ এবং জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি এবারের রাজ্য বাজেটে পরিকাঠামো উন্নয়নেও একাধিক বড় ঘোষণা করল সরকার। জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও উন্নত করা এবং রাজ্যের অর্থনৈতিক বিকাশকে দ্রুততর করার লক্ষ্যে পরিবহণ ও বিমান পরিষেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন, পুরুলিয়া আর মালদহে বিমানবন্দরের ঘোষণা করেন অর্থমন্ত্রী। হাসিমারা ও কলাইকুণ্ডা বিমানবন্দর সম্প্রসারণে জমি। কলকাতা বিমানবন্দরের কাছে আরেকটি নতুন বিমানবন্দর পাশাপাশি শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুরে নতুন মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তিনি। এই নিয়ে রাজ্য টেকনো ইকোনমিক স্টাডি করবে বলে জানান স্বপন দাশগুপ্ত। 

বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় আধুনিক গণপরিবহণ ব্যবস্থার সম্প্রসারণ করা হবে। সেই লক্ষ্যেই জেলা পর্যায়ে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এর ফলে কলকাতাকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে জেলার বাসিন্দারাও উন্নত পরিবহণ ব্যবস্থার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মালদহ ও পুরুলিয়ায় নতুন বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই দুই জেলায় বিমানবন্দরের দাবি উঠেছিল। সরকারের এই ঘোষণায় সংশ্লিষ্ট এলাকার ব্যবসা, পর্যটন এবং শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: কল্পতরু শুভেন্দু, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি

এছাড়াও উত্তরবঙ্গের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। বিমান পরিষেবার পরিকাঠামো উন্নত হলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে। অর্থমন্ত্রী বলেন, রাজ্যের সামগ্রিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এই পরিকাঠামোগত পরিকল্পনাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?