খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ১২ টি জেলায় অনুমোদনহীন খারিজি মাদ্রাসা পরিদর্শনের পর পৃথক তদন্তকারী দল তাদের রিপোর্ট সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের কাছে জমা দিয়েছে। রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশ উঠে এসেছে। প্রতিটি দলে ডব্লিউবিসিএস-সহ সিনিয়র প্রশাসনিক আধিকারিকরা ছিলেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ খারিজি মাদ্রাসায় মূলত ধর্মীয় শিক্ষাই দেওয়া হচ্ছে। তবে এই প্রতিষ্ঠানগুলির আর্থিক উৎস নিয়ে বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছেন পরিদর্শক দলের সদস্যরা। তাঁদের মতে, এই মাদ্রাসাগুলির পরিচালনার জন্য কোথা থেকে টাকা আসছে এবং কীভাবে সেই টাকা ব্যয় করা হচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। রিপোর্টে আরও বলা হয়েছে, বহু বছর ধরেই এই ধরনের মাদ্রাসাগুলি চালু রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে এদের সংখ্যা তুলনামূলক বেশি। এমনকি আন্তর্জাতিক সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যেও একাধিক খারিজি মাদ্রাসার অস্তিত্বের তথ্য উঠে এসেছে।
পরিদর্শনকারী দল সুপারিশ করেছে, যেসব মাদ্রাসার সরকারি অনুমোদন নেই সেগুলির বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি স্থানীয় মানুষের অনুদানের পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকেও আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত সংস্থার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ১২টি জেলার পৃথক রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতর একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীর দফতরে জমা দেবে। উল্লেখ্য, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই ১২টি জেলায় অনুমোদনহীন মাদ্রাসাগুলিতে সরকারের নির্ধারিত পাঠ্যক্রম ও বিভিন্ন প্রকল্প অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন কমিটি গঠন করা হয়েছিল।

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

তরুণ প্রজন্মের লাইফস্টাইলই ডেকে আনছে বিপদ, কম বয়সেই বাড়ছে গলব্লাডার স্টোনের ঝুঁকি

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

প্রতিদিন পেঁপে খেলেই কামাল, হজম, হার্ট ও ত্বকের সুরক্ষায় মিলবে একাধিক উপকার

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর