রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ, শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ জন। আর শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট বেড়ে হয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশ। তবে নতুন করে কেউ মারা যাননি। এ নিয়ে টানা ১৩ দিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল বাংলা। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেস আরও কিছুটা কমেছে।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, ‘আগের দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। নতুন করে ৯ হাজার ৩৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে শূন্য দশমিক ৩৯ শতাংশ। যার ফলে আরও ৩৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৯৮৪ জনে। নতুন করে কারও মৃতউ না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনেই থমকে রয়েছে।’

সুস্থতার হার অবশ্য আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৯৭ হাজার ৪০৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশেই রয়েছে। আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেস কমেছে চারটি। ফলে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা অবশ্য বেড়েছে। এই মুহুর্তে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২২ জন।’

জ্বর-লাগাতার বমি, ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ৩৫ জন গ্রামবাসী, চাঞ্চল্য সন্দেশখালিতে

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার