স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ, শনাক্তের হার

নতুন করে সংক্রমিত (Covid Positive) হয়েছেন ৩৯ জন আর সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার ব্যবধানেই ফিরল স্বস্তি। গত ২৪ ঘন্টায় রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ (Coronavirus Daily Positive Case) ও শনাক্তের হার (Daily Positivity Rate)। নতুন করে সংক্রমিত (Covid Positive) হয়েছেন ৩৯ জন আর সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু (Death) হয়নি। তবে অ্যাকটিভ (Active Case) কেসের সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Deparment) পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে (Daily Corona Bulletin) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে ৮ হাজার ২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৯ শতাংশে। নতুন করে আরও ৩৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ৪৪৪ জন। নতুন করে অবশ্য কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে মৃতের সংখ্যা ২১ হাজার ২০৪ জন-ই রয়েছে।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার আগের দিনের তুলনায় নিম্নমুখী হলেও দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার কম হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা সামান্য বেড়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন (Recovery For The Day) ৩৫ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারালেন (১৯ লাখ ৯৭ হাজার ৮৮৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জন। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ২৯ জন।’  

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর