করোনায় ফের মৃত্যুহীন বাংলা, দৈনিক সংক্রমণও নিম্নমুখী

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ জন আর পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বেগ কাটিয়ে ফিরল স্বস্তি। মঙ্গলবার রাজ্যের করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যু ও শনাক্তের হার অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বুধবারের পরিসংখ্যান সেই অস্বস্তি কাটিয়ে দিল। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ যেমন আগের দিনের চেয়ে নিম্নমুখী, তেমনই শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেটও কমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ জন আর পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশে। তার চেয়েও স্বস্তির কথা হল, নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। অর্থা‍ৎ আরও একটা দিন করোনায় মৃত্যুহীন থাকল রাজ্য।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ হাজার ৪৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশে। নতুন করে আরও ৫৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৬ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কারও মৃত্যু না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৭-তে থমকে রয়েছে।’

সুস্থতার হারও আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করে জীবনযুদ্ধে জয়ী হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৯৭৪ জন। যদিও সুস্থতার হার ৯৮ দশমিক ৯১ শতাংশেই থমকে রয়েছে। আগের দিনের তুলনায় সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমেছে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮০৫ জনে।’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়ার পরই IIT বম্বের পড়ুয়ার রহস্যমৃত্যু, হস্টেলে উদ্ধার দেহ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে