রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত মাত্র ৯ জন, অ্যাকটিভ কেস কমে ৫৯

সংক্রমণ হারও শূন্য দশমিক ১৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে শূন্য দশমিক ২০ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি হয়তো খুব বাড়ল না, কিন্তু রাজ্যের করোনা সংক্রমণ চিত্র স্বস্তিও দিল না। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক  সংক্রমণ বৃহস্পতিবারের তুলনায় সামান্য ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও নয়জন। সংক্রমণ হারও শূন্য দশমিক ১৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। তবে দৈনিক মৃত্যু ও অ্যাকটিভ কেসের সংখ্যা স্বস্তি দিয়েছে। প্রাণঘাতী ভাইরাসে নতুন করে কারও প্রাণ যায়নি। আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৯ জনে। তার মধ্যে হাসপাতালে চিকি‍ৎসাধীন ১০ জন।

শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে আরও চার হাজার ৬১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২০ শতাংশে। যার ফলে নয়জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ১৮ হাজার ৪৮১ জনে। নতুন করে কোনও প্রাণহানি না ঘটায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩১ জনেই থমকে।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ১১ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে জয় করলেন ২০ লাখ ৯৬ হাজার ৮৯১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৮ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে দুজন কমেছে। তবে হাসপাতালে চিকি‍ৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে।’

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর