রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৯৮ জন, মৃত ২

নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার মধ্যেই বদলে গেল চিত্র।  ফের রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ একশোর গণ্ডির নিচে নামল। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮ জন। তবে দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। মারণ ভাইরাস কেড়েছে দু’জনের প্রাণ। দৈনিক সংক্রমণ হারও আগের দিনের তুলনায় কমেছে। নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশে।

রাজ্যে গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ নিম্নমুখী। দৈনিক সংক্রমণ পঞ্চাশের ঘরে নেমে এসেছিল। যদিও গত বুধবার তিনদিন বাদে আচমকাই ইউ টার্ন নিয়ে দৈনিক সংক্রমণ একশোর ঘর পেরিয়ে গিয়েছিল। ফলে কিছুটা হলেও অস্বস্তি বেড়েছিল। কিন্তু সেই অস্বস্তি কাটল বৃহস্পতিবার সন্ধ্যায়।

রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আরও ২১ হাজার ৫১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় সংক্রমণ হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশে। যার ফলে নতুন করে আরও ৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ১৯২ জন। একই সময়ে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন দুজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ১৮৪ জন।’

স্বস্তি দিয়েছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১২ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৭ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৬টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৪ জনে।’

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে