প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি (এনইপি) কার্যকর হওয়ার আগেই স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, প্রথম শ্রেণি থেকে শুরু করে ধাপে ধাপে গোটা পাঠ্যক্রম ও পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হবে। ইতিমধ্যেই সিলেবাস সংশোধন ও পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রী জানান, ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই নতুন পাঠ্যক্রম তৈরি করা হবে। ২০২৭ শিক্ষাবর্ষে যে বই প্রকাশিত হবে, সেগুলিতে সংশোধিত ও পরিমার্জিত সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে। এরপর ২০২৮ সালে পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে, সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম শ্রেণি থেকে নতুন সিলেবাস চালু করা হবে। ফলে পাঠ্যবইয়েও ব্যাপক পরিবর্তন আসবে। দীপক বর্মণ বলেন, বর্তমান সময়ের প্রয়োজন ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন সিলেবাস তৈরি করা হবে। তাঁর বক্তব্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে নির্দিষ্ট সময় অন্তর সিলেবাস পর্যালোচনা করা প্রয়োজন। সেই লক্ষ্যেই বিশেষজ্ঞদের নিয়ে রিভিউ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ধাপে ধাপে নতুন পাঠ্যক্রম কার্যকর করা হবে।

আরও পড়ুনঃ হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

শুধু সিলেবাস নয়, স্কুল শিক্ষায় আরও একাধিক পরিবর্তনের পথে হাঁটছে রাজ্য সরকার। ইতিমধ্যেই স্কুল ইউনিফর্ম থেকে ‘বিশ্ব বাংলা’ লোগো সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিনের নীল রঙের নির্দিষ্ট ইউনিফর্মের পরিবর্তে প্রতিটি স্কুলকে নিজেদের ঐতিহ্য ও পছন্দ অনুযায়ী ইউনিফর্মের রং বেছে নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।রাজ্য সরকারের দাবি, নতুন শিক্ষানীতি ও আধুনিক শিক্ষার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম, পাঠ্যবই এবং স্কুল ব্যবস্থায় এই পরিবর্তনগুলি ধাপে ধাপে বাস্তবায়িত হবে।

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গী কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে জনতার দরবারে নানা সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাংলার মানুষ

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা