অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ালো রাজ্য

কিছু সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থা এবং কিছু নিগমের অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ২০ লক্ষ টাকা করল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কিছু সরকারি সংস্থা(Government Bodies), স্বশাসিত সংস্থা(Self-Government Bodies) এবং কিছু নিগমের(Corporations) অবসরপ্রাপ্ত কর্মীদের(Retired Employees) গ্র্যাচুইটির(Gratuity) ঊর্ধ্বসীমা বাড়ালো রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। ওই সব ক্ষেত্রে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ২০ লক্ষ টাকা করা হয়েছে। রাজ্যের অর্থ দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ৩টি জায়গায় যাঁরা ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনের আওতায় আছেন তাঁরা এই সুবিধা পাবেন। ২০১৮ সালের ২৯ মার্চ থেকে এই নির্দেশ কার্যকর হবে। ফলে যাঁরা আগে অবসর নিয়েছেন তাঁরাও গ্র্যাচুইটি খাতে আরও টাকা পেতে পারেন। রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ১২ লক্ষ টাকা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সময় এটা ৬ লক্ষ থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়।    

কর্মীদের অবসর নেওয়ার সময়কার বেতন হার, কত বছর চাকরি করেছেন তার ওপর গ্র্যাচুইটির টাকার পরিমাণ নির্ভর করে। সরকারি কর্মীদের ক্ষেত্রে, সেটা এখন সর্বোচ্চ ১২ লক্ষ টাকার মধ্যে থাকে। রাজ্যের অর্থ দফতরের নয়া নির্দেশিকা অনুযায়ী, কিছু সরকারি সংস্থা বা আন্ডারটেকিং, স্বশাসিত সংস্থা, কর্পোরেশনের ক্ষেত্রে এটা ২০ লক্ষ টাকা হবে। তবে রাজ্যের ঠিক কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে সেটা নির্দিষ্টভাবে বলা হয়নি। গ্র্যাচুইটির পরিমাণ যেহেতু বেতন হারের ওপর নির্ভর করে তাই ওই সব প্রতিষ্ঠানে উচ্চ বেতনে কাজ করা কর্মীরা অবসরের পর ২০ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি প্রাপ্তির সুযোগ পাবেন।অএবার এই নয়া নির্দেশিকার জেরে রাজ্যের সরকারি কর্মীচারীরাও তাঁদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি তুলেছেন।

এমনিতেই রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দেওয়ার দাবিতে আন্দোলন চালাচ্ছেন। এমনকি তা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। যদিও কোথাও থেকে আন্দোলনকারীরা কোনও সুরাহা পাননি। আর তার জেরে আন্দোলন যে ক্রমশ স্থিমিত হয়ে পড়ছে সেটা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পোস্ট্যাল ব্যালটের ভোটের ফলাফলেই পরিষ্কার হয়ে গিয়েছে। সেখানে শাসক দলের প্রার্থী সব থেকে বেশি ভোট পেয়েছেন। অর্থাৎ সরকারি কর্মচারীদের সমর্থন এখন রাজ্যের শাসক দলের দিকেই ফিরছে। এই অবস্থায় নতুন দাবি উঠেছে, রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রেও গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ২০ লক্ষ টাকা করতে হবে। পেনশনারদের সংগঠনেরও দাবি, গ্র্যাচুইটির সর্বোচ্চ পরিমাণ সবার ক্ষেত্রে এক হওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের কর্মীদের ক্ষেত্রে এটা ২০ লক্ষ টাকা আছে। এখানেও সেই হারেই গ্র্যাচুইটি দেওয়া হোক।

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা