দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমী ঝঞ্ঝায় ডাহা ফেল হিমেল হাওয়া, মঙ্গলে চার জেলায় বৃষ্টি, জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে রাজ্য জুড়ে চলছে শীতের ইনিংস। ডিসেম্বর মাসে যে শীতের অপেক্ষায় বসেছিল রাজ্যবাসী, সেই শীত ডিসেম্বর মাসে না মিললেও নতুন বছরের জানুয়ারি মাস থেকে স্বমহিমায় ফিরেছে শীত। তবে এই শীত স্থায়ী হবে না বেশিদিন, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার কাছে ডাহা ফেল করবে শীত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আসছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এর দরুন আটকে যাবে হিমেল হাওয়া। বাড়বে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। এর প্রভাবে উইকেন্ডে ফের বাড়বে উষ্ণতা। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘটবে  আবহাওয়ার বদল। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

শনিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সামান্য সম্ভাবনা। রবিবার কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ নদীয়া এই পাঁচ জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। আগামীকাল রবিবার কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ তথা শনিবার কলকাতায় স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। থাকবে জমিয়ে শীতের আমেজ। সকালে হালকা থেকে দেখা যাবে মাঝারি কুয়াশা। তবে বেলায় পরিষ্কার আকাশ। কাল রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বাড়বে উষ্ণতা। রবিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৩ শতাংশ।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ