পঞ্চায়েত ভোটে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ, দেখতে চায় আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : পঞ্চায়েত ভোটের সময়ে সন্দেশখালি নিয়ে কী অভিযোগ ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়েছে, পঞ্চায়েত ভোটের সময় সন্দেশখালিতে নির্বাচন নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে কী অভিযোগ ছিল, সেটা দেখতে চাই। মামলাটি কে করেছিলেন, তাও খুঁজে বের করা হোক। আগামী সোমবার সন্দেশখালি মামলার শুনানির সময়ে বিষয়টি আদালতের নজরে আনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালি। গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকরা তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গেলে তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হয়। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর পলাতক শাহজাহান। এর কিছুদিনের মধ্যে শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পথে নামে স্থানীয় বাসিন্দাদের একাংশ। দফায় দফায় অশান্তি ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। পরিস্থিতি আয়ত্তে আনতে সন্দেশখালির কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?