সুকান্ত বিধানসভায়, এলেনই না শুভেন্দু, প্রকট দূরত্ব

নজরে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুইয়ের মধ্যে দূরত্ব যে প্রকট তা শুক্রবার প্রমাণ হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের জুটি গড়ে দিয়েছেন। ঘরও বেঁধে দিয়েছেন। একজন দলের রাজ্য সভাপতি, অন্যজন রাজ্যের বিরোধী দলনেতা। দলেরই একাংশের অভিযোগ, দুইজনে মিলে দলে আধিপত্য কায়েম করেছেন। দলতাকে নিজেরদের জমিদারি বানিয়ে ফেলেছেন। সব জায়গায় নিজেদের লোক। দলেরই বিক্ষুব্ধ বা বিরোধীদের কাউকেই পছন্দ করেন না তাঁরা। পদ বিলিতেও স্বজনপোষণ। দুইজনই কার্যত দলে ছড়ি ঘুরিয়ে চলেছেন। শুধু তাই নয়, নানান সময়ে এই খবরও ভেসে উঠেছে যে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে হাত করে নিজেই দলের রাজ্য সভাপতির পদ পাওয়ার চেষ্টা করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই পদ পাওয়া ও তা ধরে রাখা নিয়ে দুইজনের মধ্যে বিরোধও মারাত্মক আকার ধারন করেছে। এই সব অভিযোগ সত্য হোক বা না হোক, দুইয়ের মধ্যে দূরত্ব যে প্রকট তা শুক্রবার প্রমাণ হয়ে গেল রাজ্য বিধানসভায় একের উপস্থিতিতে অন্যের অনুপস্থিতির ঘটনা। নজরে বঙ্গ বিজেপির(Bengal BJP) সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

এদিন অর্থাৎ শুক্রবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) এসেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যদিও তিনি বিধায়ক নন। এদিন তিনি বিধানসভা ভবনে দলের বিধায়কদের সঙ্গে একটি বৈঠকও করেন। উল্লখযোগ্য ভাবে সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, দলের রাজ্য সভাপতির বিধানসভায় আসার খবর পেয়ে বিধানসভায় এসে অধিবেশনে যোগ দিয়েও মাঝপথে বেরিয়ে যান বিরোধী দলনেতা। সামনের ২৯ তারিখ বিজেপির সভায় যোগ দিতে আসছেন দলেরই নম্বর টু নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেই সভার আগে, পদ্মশিবিরের তরফে দলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু তা হল কই! বঙ্গ বিজেপির পরিষদীয় কক্ষে দলের অনৈক্যের ছবি এখন ভাইরাল সমাজমাধ্যমে। অস্বস্তিতে পড়েছেন দলেরই নেতা থেকে কর্মী এবং সাংসদ থেকে বিধায়কেরা।

এদিন বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে সুকান্ত মজুমদার বিধায়কদের জানান, রাজ্যের যেসব বাসিন্দা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত তাঁদের নিয়ে এবার আন্দোলন শুরু করবেন তাঁরা। তাঁর দাবি, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢুকছে বাংলার কোষাগারে। অথচ রাজ্যে সেই সব প্রকল্পের কাজ হচ্ছে না। যারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকারের অভিযোগ তুলছেন এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন তাঁদের নিয়েই এবার আন্দোলন করবে বিজেপি। রাজ্যে নানা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে বলে বহু মানুষ বঞ্চিত হচ্ছেন প্রাপ্য সুবিধা থেকে। এক্ষেত্রে আবাস যোজনার ঘর হতে পারে কিংবা ১০০ দিনের কাজের টাকা, পানীয় জলের সংযোগ যায় কেন্দ্রীয় সরকার চাইলেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

বিজেপি এবার এইসব দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নামবে। কেন্দ্রের প্রকল্প মানুষের কাছে ঠিকভাবে পৌঁছনোর জন্য মানুষকে সচেতন করারও চেষ্টা করা হবে। তৃণমূলের তরফে বারবার টাকা বন্ধের অভিযোগ করা হয়। সেক্ষেত্রে কারা সত্যিই কাজ করে টাকা পাননি, তাদের তালিকা প্রস্তুত করার জন্যও বিধায়কদের এদিন বলেছেন সুকান্ত। বলেই সূত্রের খবর। কারা কারা টাকা পাচ্ছেন না, তা দলের তরফে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানানো হবে বলেও এদিন সুকান্ত দলের বিধায়কদের আশ্বাস দিয়েছেন। বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, ‘গরিব মানুষ টাকা পাক, এটা আমরাও চাই। কিন্তু সেই গরিব মানুষ কারা, তা চিহ্নিত হওয়া দরকার।’ টাকা বন্ধ ঠিক হচ্ছে কিনা মানুষের থেকেই জানতে চায় বিজেপি। সেই রিপোর্ট যাবে দিল্লিতে।  

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১