অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ। তবে অনেকেই ফর্ম ফিলাপ করেও টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই এবার বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি আধিকারিকদের পাশাপাশি বিধায়কদের দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারা টাকা পাবেন আর কারা পাবেন না সেটাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 
শনিবার (২৫ জুলাই) বসেছিল বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনা আওতায় আসার কথা নয়।’ নাম বাদ প্রসঙ্গে বিধায়কদের শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘পারিবারিক আয় ১ লক্ষ টাকারও বেশি এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না। বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে।’ এই বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন কাদের নাম বাদ  যাবে আর কাদের নাম যুক্ত  হবে সেটার তালিকা তৈরি করতে। 
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। যাতে বৈধ প্রাপকরাই শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পান সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আগেই শুভেন্দু অধিকারী বলেছেন, ‘খেয়াল রাখা হবে যাতে ১ জনও যোগ্য প্রাপক বাদ না যান আবার কোনও অযোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা অন্যায় ভাবে না পান।’ জনকল্যাণমুখী প্রকল্পটিকে ঘিরে বিরোধীরা বিতর্ক তৈরির চেষ্টা করছে বলেও পরিষদীয় বৈঠকে সকলকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে