রাজ্যজুড়ে বইছে কনকনে শীতের হাওয়া, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এখন শীতের(Winter) আমেজ। ভোরের দিকে কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৮-১৯ ডিগ্রির মধ্যেই। এই আবহে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নয়া ঘূর্ণাবর্ত। এই গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে(Cyclone) পরিণত হবে কিনা, সেই দিকেই নজর রেখেছেন আবহাওয়াবিদরা। তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই মনে করছেন তাঁরা। অন্যদিকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

আরও পড়ুনঃ খুনের তদন্ত নয়, মণিমানিক্য খুঁজতেও নয়, চন্দননগরে গোয়েন্দা তলব এই বিশেষ‌ কারণে

কলকাতায় আজ সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বেলা বাড়লে অবশ্য আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং আবহাওয়া মনোরম থাকবে। সকালে ও রাতের দিকে বজায় থাকবে শীতের আমেজ। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য কমে ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে পারদ। আগামী কয়েক দিনেও তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই।

আরও পড়ুনঃ রক্তে ভিজল পাকিস্তান, যাত্রীবাহী বাসে নির্বিচারে গুলি জঙ্গিদের, ঝাঁঝরা ৩২ জন

এবার আসা যাক বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের বিষয়ে। আগামী দু’দিনে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ হলেও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেমের ফলে বাংলায় এর সরাসরি কোনও প্রভাব পড়ছে না। অন্যদিকে কলকাতায় আজ শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক থাকবে।

পাক চর সন্দেহে দিল্লি থেকে প্রদীপ বসুকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ

ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি, বাড়িতে বোনকে খুন করে আত্মঘাতী SBI কর্মী, হাড়হিম ঘটনা যোগী রাজ্যে

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের! রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির