বঙ্গে শীত ঠেকিয়ে ভিলেন ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্ত

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আপাতত বৃষ্টি কাঁটায় শীত মিলবে না বঙ্গে। ডিসেম্বরে আর হাড়কাঁপানো ঠান্ডা অনুভবের কোনও জায়গা নেই। তবে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের কমবে পারদ। তখন দেখা মিলতে পারে শীতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিন থেকেই শুরু হয়েছিল বঙ্গের বুকে পারা চড়ার পালা। সেই পারা চড়তে চড়তে সোম ভোরে এসে থামক কিনা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে।  রবি সকালে খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টার মধ্যেই সেটা বেড়ে হয়েছে ১৬.৫ সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গায়ে কার্যত বেশিক্ষন সোয়েটার জ্যাকেট রাখাই যাচ্ছে না। ঘরের মধ্যে চালাতে হচ্ছে পাখা। আর এই দুরাবস্থার জন্য এখন আবহাওয়াবিদরা দায়ী করছেন পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি জোড়া ঘূর্ণাবর্তকে। এদের জন্য শুধু কলকাতাতেই নয়, বাংলা জুড়েই কার্যত বেপাত্তা হয়ে গিয়েছে শীত। এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় অন্তত বৃষ্টির সম্ভাবনা নেই। 

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের দাপট গত কয়েক দিন ধরেই কিছুটা কমের দিকে। কিন্তু তার থেকেও বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে শীতের মাঝে গরমের হানাদারি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই গরমের মূলে রয়েছে বিহারের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝর প্রভাব। এই দুইয়ের জেরেই এদিন থেকেই আকাশ মেঘলা থাকবে। বিহারের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝর প্রভাবে সমুদ্র থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। যার প্রভাবে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টির বেশ ভালই সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং হাওড়ায় আকাশ অংশত মেঘলা থাকলেও বৃষ্টি ঝরবে না। বরঞ্চ বৃহস্পতিবার পর্যন্ত শহরের তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়ে গেলে ফের নামবে পারা। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বুধবার তুলনায় বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম-সহ আরও বেশ কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, আপাতত বৃষ্টি কাঁটায় শীত মিলবে না বঙ্গে। ডিসেম্বরে আর হাড়কাঁপানো ঠান্ডা অনুভবের কোনও জায়গা নেই। তবে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ফের কমবে পারদ। তখন দেখা মিলতে পারে শীতের। তবে শীত কতদিন স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আসলে বাংলায় শীত কতটা দাপটে খেলবে বা কতদিন ধরে খেলবে সেটা নির্ভর করে বেশি কিছু শর্তের ওপরে। সেই সব শর্তের অন্যতম হল উত্তর-পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা শুকনো হাওয়া যাতে বাংলা তথা পূর্ব ভারতে বয়ে আসতে পারে আর সাগর থেকে যেন জলীয় বাষ্পপূর্ণ বায়ু চট করে ঢুকতে না পারে। কিন্তু বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে সেই ছন্দ মিলছে না। বারংবার পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে চড়ছে পারদ, ঝরছে বৃষ্টি। এবারে হাড় কাঁপানো শীত মিলতে পারে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেটা কিছুটা হলেও মিলতে শুরু করে দিয়েছিল। কিন্তু এখন আবারও সেই বৃষ্টি কাঁটা শীতকে তাড়িয়েছে বাংলা থেকে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা