পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের

এদিন স্বামীর সঙ্গে স্কুটারে চেপে যাচ্ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু (Death) হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer)। শনিবার সকালে দক্ষিণ কলকাতার বেহালার (Behala) সরশুনার (Sarshuna) রায়দিঘির কাছে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এদিন স্বামীর সঙ্গে স্কুটারে চেপে যাচ্ছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা সিভিক ভলান্টিয়ারের নাম সীমা দাস। ৪৪ বছর বয়স তাঁর। শনিবার সীমাদেবী তাঁর স্বামীর সঙ্গে স্কুটারে চেপে যাচ্ছিলেন। স্কুটার চালাচ্ছিলেন তাঁর স্বামী। পিছনে বসেছিলেন সীমা দেবী। চলন্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে স্কুটার থেকে আচমকা পড়ে যান সিভিক ভলান্টিয়ারের স্বামী। স্কুটার থেকে ছিটকে পড়ে যান সীমা দেবীও। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক মহিলাকে পিষে দিয়ে চলে যায়। সিভিক ভলান্টিয়ারের মাথার উপর দিয়ে লরি চলে যাওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্ত্রীকে হারিয়ে শোকে আচ্ছন্ন সীমা দেবীর স্বামী। গোটা পরিবারে কার্যত শোকের ছায়া। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই চত্বরে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক লরিটির সন্ধান শুরু করেছে তদন্তকারীরা।  উল্লেখ্য এর আগে গত ২৩ ডিসেম্বর বেহালায় এসএন রায় রোডে (S.N Ray Road) সিমেন্ট মিক্সিং গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের সংঘর্ষে এক তরুণীর মৃত্যু হয়। ওই তরুণী চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন। তবে তিনি কর্মসূত্রে বেহালা পাঠকপাড়ার কাছে একটি গেষ্ট হাউসে থাকতেন। ২৩ তারিখে সকালে অফিস যাওয়ার জন্য বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাঁর।

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা