টাকা আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ মহিলা, নিউটাউনে অবরোধ স্থানীয়দের

এদিন নিউটাউন থানার পুলিশ ওই মাংস দোকানের মালিক বিনয় মণ্ডল ও মৃণ্ময় মণ্ডলকে আটক করে। তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৪ দিন ধরে নিখোঁজ নিউটাউনের এক মহিলা। ওই মহিলাকে ‘গুম’ করা হয়েছে, এমন অভিযোগ তুলে স্থানীয়রা পথ অবরোধ করলেন বুধবার। এদিন নিউটাউনের গৌরাঙ্গনগরের অটোস্ট্যান্ড সংলগ্ন রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। নিখোঁজ মহিলার খোঁজ শুরুর করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম ননিবালা গাইন। ৪০ বছর বয়স তাঁর। শুলংগুড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালাদেবী। গত ১৯ তারিখ থেকে ননিবালা নিখোঁজ হন বলে স্থানীয়দের দাবি। তাঁরা জানান, ওই দিন নিউটাউনের গৌরাঙ্গনগরের অটোস্ট্যান্ডের কাছে একটি মাংসের দোকানে সুদের পাওনা টাকা আনতে যান। টাকা আনতে গিয়ে আর ফেরেননি তিনি। অভিযোগ, গৌরাঙ্গনগরের অটোস্ট্যান্ডের কাছে ওই মুরগির মাংসের দোকানের মালিক বিনয় মণ্ডল ও মৃণ্ময় মণ্ডল ননিবালার কাছ থেকে সুদে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলেন। ১৯ তারিখে সেই পাওনা টাকা আনতে তাদের দোকানে যান ননিবালা। দোকানে টাকা আনতে ঢুকলেও তাঁকে আর কেউ বেরোতে দেখেননি দোকান থেকে। এর পর সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মধ্যে। অবশেষে ৩ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ না মেলায় এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু কোনও হদিশ না অবশেষে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেন স্থানীয়রা।

এদিন নিউটাউন থানার পুলিশ ওই মাংস দোকানের মালিক বিনয় মণ্ডল ও মৃণ্ময় মণ্ডলকে আটক করে। তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। পরিবারের সদস্যদের অভিযোগ, ননিবালাকে গুম করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি বলে জানিয়েছেন তদন্তকারীরা।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২