আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপের টিকিট কালোবাজারি করার অপরাধে গ্রেফতার এক যুবক

নিজস্ব প্রতিনিধি: শহরে আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ভারত বনাম সাউথ আফ্রিকার ক্রিকেট ম্যাচের টিকিট কালোবাজারি করার অভিযোগে গ্রেপ্তার হল এক ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম অঙ্কিত আগরওয়াল(Ankit Agarwal)। বয়স মাত্র ৩২। গোপন খবরের ভিত্তিতে নেতাজি সুভাষ রোডে(Netaji Subhas Road) গ্লিন্ডার হাউস থেকে আগামী 5 নভেম্বর ইডেন উদ্যানে ভারত বনাম আফ্রিকার ম্যাচের একাধিক টিকিট আটক করে পুলিশ।

জানা গেছে, প্রতিটি টিকিটের মূল্য ছিল আড়াই হাজার টাকা। সেই টিকিট ১১ হাজার টাকা করে কালোবাজারি দরে বিক্রি করা হচ্ছিল। মোট কুড়িটি টিকিট পুলিশ আটক করেছে অঙ্কিত আগারওয়াল এর কাছ থেকে। ধৃত অঙ্কিত আগরওয়াল এর বাড়ি নিউ আলিপুর থানার(New Alipur P.S.) অন্তর্গত টালিগঞ্জ সার্কুলার রোডে।

এই টিকিট কালোবাজারি চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই গোটা শহর জুড়ে টিকিটের কালোবাজারি রুখতে সাদা পোশাকের গোয়েন্দাদের নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় ক্রেতা সেজে গোয়েন্দারা হানা দিচ্ছে কালোবাজারি চক্র ধরতে।

Published by:

Share Link:

More Releted News:

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ