দুর্ঘটনা নাকি খুন ! রিজেন্ট পার্কে রাস্তায় পড়ে যুবকের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের খাস কলকাতায় পড়ে যুবকের রক্তাক্ত মৃতদেহ। দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে উদ্ধার হয় যুবকের দেহ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । খুন নাকি আত্মহত্যা তা এখন স্পষ্ট নয় । নিহত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান হয়েছে । 

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত তিনটে নাগাদ দক্ষিণ কলকাতার টেকনিশিয়ান স্টুডিওর পাশের রাস্তায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানাতে । পুলিশ এসে দেখেন মৃত্যু হয়েছে  যুবকের । পাশে পড়ে রয়েছে হেলমেট । তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুর্ঘটনাতেই প্রাণ হারান এই যুবক ।

এখন তার পরিচয় সামনে আসেনি ।  সূত্রের খবর, নিহত যুবক দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকার বাসিন্দা। তাঁর বয়স আনুমানিক বছর ৩৫। ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ । সেইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের চলছে জিজ্ঞাসাবাদ । এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ । বলা বাহুল্য, মঙ্গলবার সকালেই সোদপুরের একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার হয় । খুন নাকি আত্মহত্যা তা এখন স্পষ্ট নয় । এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যুতে ছড়িয়েছে উত্তেজনা । 

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত