সল্টলেকে পুলিশ আবাসন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের

সল্টলেকে কলকাতা পুলিশের আবাসন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের। আবাসনের ১১ তলা থেকে ঝাঁপ দেন ওই যুবক। দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেই প্রশ্নও উঠছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে কলকাতা পুলিশের আবাসন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের। আবাসনের ১১ তলা থেকে ঝাঁপ দেন ওই যুবক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। তবে কী কারণে আত্মঘাতী হলেন ওই যুবক, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি কি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। পাশাপাশি ওই যুবককে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল কিনা সেই সন্দেহও মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর নিহত যুবকের নাম পার্থসারথি পাল। বাইশ বছর বয়সী ওই যুবক সল্টলেকের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তিনি কলকাতা পুলিশের ওই আবাসনে থাকতেন না। ঘটনার দিন কীভাবে তিনি পুলিশ আবাসনের ১১ তলায় উঠেলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ওই আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন তদন্তকারীরা। সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনের বাসিন্দাদের দাবি, বুধবার সকাল সোয়া দশটা নাগাদ ভারী কিছু জিনিস পড়ে যাওয়ার শব্দ পান তারা। এরপর বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন নিচে পড়ে রয়েছেন এক যুবক। রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর।এমন দৃশ্য দেখে চাঞ্চল্য তৈরি হয় আবাসনের বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করার পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি