এই মুহূর্তে

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ত সময়ে ভয়ঙ্কর ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে। ট্রেনের মাথায় পড়ে ঝলসে গেল এক ব্যক্তির দেহ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। সব যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। সন্ধে সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে।শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে(Ballyganj Station) মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনের মাথায় উঠে বৈদ্যুতিক তারে সংযোগ লাগলে কার্যত ঝলসে যায় এক যুবকের দেহ। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ রেখে ওই ব্যক্তিকে উদ্ধার করেন রেল কর্মীরা। তাকে উদ্ধার করে এসএসকেএম(SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহের অধিকাংশ পুড়ে গিয়েছে ওই যুবকের। অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী মঙ্গলবার ৩০ বছরের এক যুবক বালিগঞ্জ ফ্লাইওভার থেকে একটি চলন্ত ট্রেনের ওপর ঝাপ দেন। ট্রেন লাইনে না পড়ে পান্থ গ্রাফ ছিঁড়ে ওই যুবক ট্রেনের ছাদে পড়ে যান। এরপরই তার দেহ বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্বলতে থাকে। টুয়েন্টি থেমে যায় বালিগঞ্জ স্টেশন। যাত্রীরা ভয় পেয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন বালিগঞ্জ প্লাটফর্মে। এরপর বিষয়টি রেল কর্মীদের নজরে আসার পর ওভারের তারে বিদ্যুৎ সংযোগ করে বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই জ্বলন্ত যুবককে দড়ি দিয়ে বেঁধে ট্রেনের ছাদ থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায়। তার পরিচয় জানা যায়নি। কেন সে বালিগঞ্জ ফ্লাইওভার থেকে ওই ট্রেনের ওপর ঝাঁপ দিল তা জানতে পুলিশ তদন্ত করছে।

এই আত্মহত্যার ঘটনার চেষ্টার দরুন মঙ্গলবার রাত সাড়ে সাতটার পর থেকে ওই শাখায় স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। এর ফলে সন্ধ্যায় অফিস ফেরত যাত্রীদের ভিড় জমে একাধিক স্টেশনে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক(CPRO) শিবরাম মাঝি জানিয়েছেন, বজবজ লোকালের ওপরে এক ব্যক্তি ঝাঁপ দিয়েছেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ট্রেনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হয়। ১৫ মিনিট ওই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয় ।এরপর ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

বেহালায় অভিজাত আবাসনে কোটি টাকার গহনা ও নগদ চুরি, ধৃত BCA পড়ুয়া

মাধ্যমিকের দ্বিতীয় দিনে একাধিক স্কুল পরিদর্শন পর্ষদ সভাপতির, কী বললেন?

বিপজ্জনক বেসরকারি বাজার বন্ধ করবে কলকাতা পুরসভা, কড়া হুঁশিয়ারি মেয়রের

নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ