ইডির পাঠানো নোটিসের জবাব দিলেন কৃষ্ণ কল্যাণী

কৃষ্ণের দাবি, বেআইনি অর্থিক লেনদেনের অভিযোগে ইডি ওই নোটিস পাঠালেও তাঁর সংস্থায় কোনওরকম আর্থিক বেনিয়ম হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) বা ইডির পাঠানো নোটিসের জবাব দিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। শুক্রবারই সামনে এসেছে বেআইনি অর্থিক লেনদেনের অভিযোগে কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠিয়েছিল ইডি। শনিবার সেই নোটিসেরই জবাব দিয়েছেন কৃষ্ণ কল্যাণী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘সংবাদমাধ্যম ইডির নোটিসের ভুল ব্যাখ্যা করেছে। সংবাদমাধ্যম যেভাবে বলেছে যে আমাকে নোটিস ধরানো হয়েছে, তা সত্য নয়। আমার সংস্থাকে নোটিস পাঠিয়েছে ইডি। এবং আমরা সেইমতো জবাব দিয়েছি।’ কৃষ্ণের দাবি, বেআইনি অর্থিক লেনদেনের অভিযোগে ইডি ওই নোটিস পাঠালেও তাঁর সংস্থায় কোনওরকম আর্থিক বেনিয়ম হয়নি।

ইডি সূত্রের খবর, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই নোটিস পাঠানো হয়েছিল। রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ রায়গঞ্জের ঠিকানায় গত ২৫ জুলাই সেই চিঠি পাঠানো হয়েছিল। যদিও বিষয়টি সামনে আসে গতকালই। সেই চিঠিতেই ইডির তরফে দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব চাওয়া হয়েছে। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছিলেন, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে। তবে এদিন কৃষ্ণ জানিয়েছেন, ‘আমি নোটিসের জবাব দিয়েছি। ওরা যা যা জানতে চেয়েছিলেন সবটাই জানানো হয়েছে। আমার সংস্থা নানা সময় বিভিন্ন টিভি চ্যানেলকে বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু নোটিসে যে দুটি বেসরকারি চ্যানেলকে বিজ্ঞাপন দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে ওই সময়কালে কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি।’

ঘটনা হচ্ছে কৃষ্ণ আগে তৃণমূলেই(TMC) ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে(BJP) যোগ দেন। তার উপহার স্বরূপ রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী হওয়ার সুযোগও পেয়ে যান। ভোটে জিতলেও মাস কয়েকের মধ্যেই তিনি ফের তৃণমূলে ফিরে আসেন। এখন কৃষ্ণ কল্যাণী খাতায়কলমে বিজেপির বিধায়ক থাকলেও তাঁর সঙ্গে বিজেপির কোনও যোগাযোগ নেই। উল্টে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দিয়েছেন। তার পরে পরেই কৃষ্ণ কল্যাণীকে ইডি নোটিস পাঠানোয় অনেকেই মনে করছেন গেরুয়া শিবিরের প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও কৃষ্ণ নিজে এখনও সেই রকমের কোনও অভিযোগ তোলেননি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের