কলকাতা কাঁপিয়ে জেলার জগদ্ধাত্রী পুজোয় থিম বুর্জ খলিফা

তবে জগদ্ধাত্রী পুজোতে প্রশাসন কী নির্দেশিকা তা নিয়ে চিন্তা ঘুরছে পুজো কমিটি গুলির মাথায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা অতিমারীতে ২০২০ সালে কোনওরকমে পুজো সেরেছেন কৃষ্ণনগরের পুজো কমিটিগুলি। কিন্তু আর সেইভাবে পুজো করতে নারাজ। কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি, আর তাই দুর্গাপুজোর মতই জগদ্ধাত্রী পুজোতেও বিরাট আড়ম্বর করতে মাঠে নেমে পড়েছে কৃষ্ণনগরের পুজো কমিটিগুলি। চন্দননগরের আলোর কাছে হার মানলেও থিম পুজোতে এগিয়ে কৃষ্ণনগর। তাই কলকাতার দুর্গাপুজোর আকর্ষণকারী মণ্ডপ গুলি তুলে নিয়ে গিয়ে বিরাট আড়ম্বরে পুজো করতে তৈরি কৃষ্ণনগর।

জানা গিয়েছে, কৃষ্ণনগরে চলতি বছরে জগদ্ধাত্রী পুজোতে কোথাও মাথা তুলে দাঁড়িয়ে থাকবে বিশ্বের সুউচ্চ অট্টালিকা বুর্জ খলিফা তো কোথাও আবার কাশ্মীরের ডাল লেকের হাউসবোট। বড়রাস্তার এপারে সোমনাথ মন্দির তো আর দু’পা এগোলেই কেদারনাথ। তেমনই শক্তিনগর এমএনবি ক্লাব তাদের প্যান্ডেল তৈরি করছে মাইসোর প্যালেসের আদলে। কৃষ্ণনগর প্রভাত সংঘ আবার আমেরিকার জৈন মন্দিরের আদলে সাজাচ্ছে তাদের মণ্ডপ। আমিনবাজার বারোয়ারীর প্যান্ডেলে এবারে চমক হাউসবোট অফ কাশ্মীর। একইভাবে বউবাজার বারোয়ারি তাদের মণ্ডপসজ্জায় রেখেছে সোমনাথ মন্দির। ঘূর্ণি আনন্দনগরের প্যান্ডেল তৈরি হচ্ছে চারধাম যাত্রার কথা মাথায় রেখেই। সেখানে তৈরি হবে কেদারনথ মন্দির। ঘূর্ণি তুফান সংঘে তৈরি হচ্ছে টাইটানিক। ঘূর্ণি শিবতলা বারোয়ারিতে এবার তাদের প্যান্ডেল হবে ওড়িশার শিব মন্দিরের আদলে।

তবে জগদ্ধাত্রী পুজোতে প্রশাসন কী নির্দেশিকা তা নিয়ে চিন্তা ঘুরছে পুজো কমিটি গুলির মাথায়। সেই বিষয়ে এক পুজো কমিটির উদ্যোক্তা জানিয়েছেন, ‘প্রশাসনের উচিত ছিল অনেক আগেই পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসার। যেটা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি প্রশাসন। ইতিমধ্যেই সমস্ত পুজো উদ্যোক্তারা প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা সবকিছুই মোটামুটি ঠিকঠাক করে ফেলেছে। শেষ পর্যায়ে যদি প্রশাসন বাধা দেয় সেটা পুজো উদ্যোক্তাদের কাছে নিঃসন্দেহে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।’ কৃষ্ণনগর স্বীকৃতি ক্লাবের পূজো কমিটির সদস্য সৌমাল্য ঘোষ জানিয়েছেন, ‘যতক্ষণ না পর্যন্ত পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হচ্ছে ততক্ষণ কোনো কিছুই পরিষ্কার হচ্ছে না। অবিলম্বে দ্রুত সমন্বয় সভার প্রয়োজন।’

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী