নাবালিকাকে অপহরণ করে ধর্ষণে দোষী সাব্যস্ত ৫ জনের দশ বছরের কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণে অভিযুক্ত পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সাজা ঘোষণা করল কৃষ্ণনগর পকসো আদালত(Krishnanagar Posco Court)। জানা গিয়েছে ২০১৪ সালের ৩০শে জুলাই নাকাশিপাড়ার(Nakashipara) ধাপারিয়া গ্রামের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে এক নাবালক সহ ছয় জনের বিরুদ্ধে। ওই দিনই নাবালিকার পরিবার নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘদিন ধরে মামলা চলার পর সমস্ত সাক্ষ্য প্রমাণ শোনার পর বুধবার পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় কৃষ্ণনগর পকসো আদালত।

এই রায় প্রসঙ্গে সরকারি পক্ষের আইনজীবী রাজা দুবে বলেন, ২০১৪ সালে ৩০ জুলাই রাত্রিবেলা যে নাবালিকা ধর্ষিতা হয় সে তার কাকিমার সঙ্গে রাতে শুয়েছিল। গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হলে সাজা প্রাপ্ত আসামিরা তাকে মুখ চাপা দিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আদালত ধর্ষিতা নাবালিকাকে তিন লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

আসামিদের মধ্যে একজন নাবালক থাকায় তার বিচার হয় জুভেনিয়াল কোটে। এই ঘটনায় মূল আসামি জাহিদুল হক শেখ। সে মূলত এই নাবালিকাকে ধর্ষণ করেছিল। বাকিরা তাকে ধর্ষণ(Rape) করায় সহযোগিতা করে এবং ঘটনাস্থলে গার্ড দিচ্ছিল ধর্ষণের সময়।ঘটনার পর দিন অভিযোগ দায়ের হয়। একে একে আসামিরা গ্রেফতার হয়। শুরু হয় বিচার প্রক্রিয়া। অবশেষে বুধবার সাজা ঘোষণা হয়।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক