Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইংরেজবাজারে উন্নয়নের জন্য মমতার দ্বারস্থ কৃষ্ণেন্দু

বুধবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন কৃষ্ণেন্দু। শপথ নিয়েই জানালেন উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আর শপথ নিয়েই জানালেন পুরসভার উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করবেন তিনি। পঞ্চমবারের জন্য ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন তিনি।

ইংরেজবাজার পুরসভার ১০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পূর্ব ঘোষণা মত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে শপথ নেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বুধবার শপথ নেওয়ার পর তাঁর ঘোষণা, রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ -এর মত এবার ‘দুয়ারে পুরসভা’ প্রকল্প শুরু হবে ইংরেজবাজারে। তিনি জানান কাজের জন্য বা প্রয়োজনে পুরভার অফিসে আসতে হবে না আর শহরবাসীর বরং পুরসভা পৌঁছে যাবে বাসিন্দাদের বাড়ির দুয়ারে।

ইংরেজবাজার পুরসভার মোট কাউন্সিলরের সংখ্যা ২৯ জন। এদিন চেয়ারম্যান নির্বাচনের সময় তার মধ্যে ২৬ জন কাউন্সিলর কৃষ্ণেন্দুকে ভোট দেন। ইংরেজবাজার পুরসভায় তৃণমূল থেকে নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা ২৫ জন এবং বিজেপি থেকে নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা ৩ জন। বুধবার জোড়াফুল শিবিরের ২৫ জন এবং ১ জন নির্দল কাউন্সিলর কৃষ্ণেন্দুকে ভোট দেন।

অন্যদিকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কাউন্সিলর অম্লান ভাদুড়ি। তিনজন বিজেপি কাউন্সিলর তাঁকে ভোট দেন। চেয়ারম্যান পদে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। পঞ্চমবার পুরসভার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়ে উন্নয়নের জন্য দলের নেত্রীর দ্বারস্থ হবেন বলে জানান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বুধবার পুরসভার সামনে আনন্দে উচ্ছ্বাসে মাতেন কৃষ্ণেন্দুর ভক্ত ও অনুগামীরা।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত