আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুমাতা, নিজের ১০ মাসের শিশুকন্যাকে খুন করে মাটিতে পুঁতল মা

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ  প্রবাদ বাক্যে রয়েছে, ‘কুপুত্র যদাপি হয়, কুমাতা কদাপি নয়’। মা দশমাস সন্তানকে গর্ভে ধারণ করে। সন্তানকে পালন করতে মায়ের ত্যাগ অপরিসীম। অথচ সেই মায়ের হাতই সন্তান হত্যার ঘাতক এই ঘটনা ব্যতিক্রম। এবার তেমনই ঘটনা ঘটেছে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরের ঝর্ণা বসতিতে। নিজের দশমাসের সদ্যোজাতের খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। গলা টিপে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ। ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে, অভিযুক্ত মা মেরিনা বিবি জয়গাঁর ঝর্ণা বসতি এলাকার বাসিন্দা। মহিলার স্বামী জেলবন্দি। দুই সন্তানের মা ওই মহিলা। ১০ মাস ও ৫ বছর বয়সী মেয়েদের নিয়ে বাড়িতেই থাকতেন মহিলা। মঙ্গল্বার(১৯ সেপ্টেম্বর) মেরিনা বিবি নিজের ১০ মাসে কন্যাসন্তানকে গলা টিপে খুন করে বাড়িতেই পুঁতে দেন বলে অভিযোগ। বুধবার(২০ সেপ্টেম্বর) ৫ বয়সী বড় মেয়েটি প্রতিবেশীদের এই ঘটনা জানিয়ে দেয়।   

প্রতিবেশীরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রেফতার করে অভিযুক্ত মহিলাকে। মাটি খুঁড়ে শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার শিশুর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে মহিলাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানিয়েছে পুলিশ। ঠিক কি কারণে নিজের গর্ভের সন্তানকে হত্যা করলেন মহিলা তা স্পষ্ট নয়। ঘটনার নেপথ্য কারণের তদন্তে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ