ইডির পরে সিবিআইয়ের মামলাতেও জামিন, অবশেষে জেল মুক্তি কুন্তল ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে মিলল জেল মুক্তি পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির পর এবার সিবিআইয়ের মামলায় তিনি জামিন পেলেন। শুক্রবার কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে,  জামিন পেলেও তাঁকে মানতে হবে বেশ কিছু শর্ত।

গত ২০ নভেম্বর ইডির মামলায় কুন্তলকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট।  শুক্রবার শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়া কুন্তলকে সিবিআইয়ের মামলাতেও জামিন দিল। আর তাতেই জেলমুক্তি পেতে আর তাঁর কোন বাঁধাই রইল না। তবে কুন্তলকে মানতে হবে বেশ কিছু শর্ত । জানা গিয়েছে, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালত ও তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না কুন্তল । তদন্ত প্রক্রিয়াকে কোনওভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, এমন প্রমাণ পেলেই জামিন খারিজ হয়ে যাবে। আর তদন্তকারী সংস্থা ও আদালতের কাছে  মোবাইল নম্বর জমা রাখতে হবে। 

উল্লেখ্য,  প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ায় কুন্তলের। এরপর  ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি অভিযানের পর ইডির হাতে তিনি  গ্রেফতার হন । এরপর জামিন চেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত ওই মামলা হাই কোর্টেই ফেরত পাঠিয়ে দেয়। অন্যদিকে তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে সেইসময় জামিন চেয়ে বারবার কুন্তল  সুপ্রিম কোর্টে আর্জি জানায় । আর তাতেই অবশেষে টানা ১ বছর জেল থেকে মুক্তি পেলেন কুন্তল ঘোষ।

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি,রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক