পেটে লাথি, হাতে কোপ, এ কী অবস্থা অন্তঃসত্ত্বার

যে গৃহবধূর ওপর এমন অমানবিক বর্বরোচিত অত্যাচার করা হয়েছে তাঁর নাম লক্ষ্মী রায়। তাঁর হাতে ৮টি সেলাই পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ মাসের অন্তঃসত্বা(Pregnant) সন্তানের জন্ম কী দেবেন, তার আগেই তাঁর জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। কেননা তাঁর পেটে লাথি মারা হয়েছে, হাতে কাস্তে দিয়ে কোপ মারা হয়েছে। সেই চলেছে ব্যাপক মারধর। চূড়ান্ত ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ময়নাগুড়ি(Moynaguri) থানা এলাকার কুমারপাড়ায়। যে গৃহবধূর ওপর এমন অমানবিক বর্বরোচিত অত্যাচার করা হয়েছে তাঁর নাম লক্ষ্মী রায়(Lakhi Roy)। তাঁর হাতে ৮টি সেলাই পড়েছে। সেই অবস্থাতেও তিনি থানায় গিয়ে এই ঘটনার জেরে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন ময়নাগুড়ি থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা যাদের মধ্যে তাঁর স্বামীও আছেন।

জানা গিয়েছে, ৪ বছর আগে ময়নাগুড়ি থানা এলাকার রাখালহাটের কামারপাড়ার বাসিন্দা লক্ষ্মীর সঙ্গে বিয়ে হয় ময়নাগুড়ি থানা এলাকার কুমারপাড়ার বাসিন্দা দিবেশ পালের। লক্ষ্মীর অভিযোগ, বিয়ের তিন মাস পর থেকেই তাঁর ওপর পণের দাবিতে অত্যাচার শুরু করে দিবেশ ও তার বাড়ির লোকেরা। অমানবিক সেই অত্যাচারের জেরে মাঝে মধ্যেই তিনি বাপের বাড়ি পালিয়ে যেতেন বাধ্য হতেন। একবার নাকি তাঁকে বিদ্যুতের শক দিয়ে প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল। যদিও বাপের বাড়ির কেউ সেভাবে তাঁর পাশে দাঁড়ায়নি। লক্ষ্মী আর দিবেশের ২ বছরের একটা মেয়ে রয়েছে। এখন আবার লক্ষ্মী অন্তঃসত্ত্বা হয়েছেন। এই অবস্থায় শুক্রবার সকালে তাঁকে বেধড়ক মারধর শুরু করে দিবেশ। লক্ষ্মীর পেটে লাথি মারার পাশাপাশি তাঁর হাতেও কাস্তের কোপ দেওয়া হয়। কোনওরকমে সেখান থেকে পালিয়ে তিনি আশ্রয় নেন পাড়ারই একটি মুদিখানার দোকানে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে কাঁদতে দেখে এগিয়ে আসেন। লক্ষ্মীকে তাঁরাই নিয়ে যান ময়নাগুড়ি হাসপাতালে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি থানায়। সেখানেই লক্ষ্মী  তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই দিবেশ ও তার বাড়ির লোকেরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা