নেতাদের ডাক্তারদের ওপরেও নজরদারি দুই কেন্দ্রীয় এজেন্সির

এবার নেতাদের ডাক্তারদের ওপর নজরদারি চালাতে শুরু করে দিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাদের পরে এবার নেতাদের ডাক্তারদের(Doctors of Leaders) ওপর নজরদারি(Monitoring) চালাতে শুরু করে দিল দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED। সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলা-সহ বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত কয়েকজন রাজনৈতিক নেতার চিকিত্‍সার দায়িত্বে থাকা বেশ কয়েকজন চিকিত্‍সকের গতিবিধির ওপরে নজরদারির কাজ শুরু করে দিয়েছে CBI ও ED। বেশ কয়েকটি মামলার তদন্তে নেমে তাঁদের নজরে এসেছে, অনেক ক্ষেত্রেই অভিযুক্তরা চিকিৎসকদের একাংশকে কোনওভাবে প্রভাবিত করে তদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই একাধিক ক্ষেত্রে CBI ও ED’র তদন্তকারীদের অভিযুক্তদের নাগাল পেতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে। এমনকী আদালত পর্যন্তও তাঁদের দৌড় লাগাতে হয়েছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে পেতে। তাই যে সব চিকিৎসকদের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে সেই সব চিকিৎসকের ওপর এবার নজরাদারির কাজ শুরু করে দিলেন CBI ও ED’র আধিকারিকেরা।

গত কয়েক বছরে বিভিন্ন মামলায় CBI ও ED যে সব অভিযুক্তকে গ্রেফতার করেছে, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে। তা সে Joka ESI Hospital-ই হোক কী Alipore Command Hospital। পাশাপাশি সাম্প্রতিককালে উঠে এসেছে শিয়ালদার B R Singh Hospital-ও। আবার গ্রেফতার হওয়ার পরে জেলে অসুস্থ হয়ে পড়ায় বেশ কয়েকজন অভিযুক্তকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা ভর্তি থাকছেন যেটা CBI ও ED’র আধিকারিকদের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। এখনও বিভিন্ন মামলায় ধৃত হেভিওয়েট অভিযুক্তদের অনেকে জেলে আছেন। আদালতের অনুমতি সাপেক্ষে তাঁদের জেলে গিয়ে জেরা করারও প্রয়োজন হতে পারে। তখন যাতে এই চিকিৎসকেরা নতুন করে ব্যাগড়া না দিতে পারেন তা নিশ্চিত করতে চান CBI ও ED’র আধিকারিকেরা। কোনও অভিযুক্ত যাতে কোনও সময়ে চিকিৎসককে প্রভাবিত করে কোনও মেডিকেল রিপোর্ট দেখিয়ে বাড়তি সুবিধা না-নিতে পারেন, সে দিকেও নজর থাকছে তদন্তকারী এজেন্সির। আবার অভিযুক্ত যাতে কোনও চিকিৎসকের কাছ থেকে বাড়তি কোনও সুবিধা না-পান, সেটা নিশ্চিত করতে প্রয়োজনে আদালতে যাওয়ার রাস্তাও খোলা রাখছে CBI ও ED।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের