আর জি করকে হাতিয়ার করে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় বাম-কংগ্রেস

রাজ্য রাজনীতির শূন্যে তথা বিলুপ্তির পথে চলে যাওয়া বাম আর কংগ্রেস শিবির এখন ঘুরে দাঁড়াতে চাইছে আর জি কর কাণ্ডকে হাতিয়ার করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে বাংলার(Bengal) রাজনীতি থেকে মুছে দিয়েছে বাম(Left) আর কংগ্রেসকে(INC)। স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভায় নেই কোনও বাম ও কংগ্রেস বিধায়ক। কার্যত রাজ্য রাজনীতির শূন্যে তথা বিলুপ্তির পথে চলে যাওয়া বাম আর কংগ্রেস শিবির এখন ঘুরে দাঁড়াতে চাইছে আর জি কর কাণ্ডকে(R G Kar Incident) হাতিয়ার করে। আর সেই কারণেই বামেরাই কার্যত সামনে-পিছনে থেকে পরিচালনা করছে নির্যাতিতার সুবিচারের নামে অরাজকতার মিছিল, অবরোধ মায় দাবি তুলছে মুখ্যমন্ত্রী পদত্যাগের। আর জি করে ভাঙচুরের ঘটনা থেকে নানা ভুয়ো তথ্য, অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া ছাড়াও সোশ্যাল মিডিয়ায়া মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত অপমান করা নানা পোস্ট ছড়িয়ে দিচ্ছে এই বামেরাই। পুলিশি তদন্তে ইতিমধ্যেই সেই সব ঘটনা সামনে চলে আসছে। এবার সেই বামেদের দোসর হয়েছে কংগ্রেস। এদিন তারা মিছিল করল কলকাতার বুকে।   

আরও পড়ুন, তৃণমূলের বিধায়ক হয়েই ‘অভয়া’র বিচার চেয়ে পথে নামছেন রাজ চক্রবর্তী

শনিবার মধ্য কলকাতা কংগ্রেস নেতৃত্ব এনআরএস মেডিকেল কলেজের সামনে থেকে ধিক্কার মিছিল বার করে। খালি গায়ে বিচারের দাবিতে সেই মিছিল হয়। মিছিলে সামিল হওয়া কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকদের দাবি, উলঙ্গ প্রশাসনের বিরুদ্ধে এ তাঁদের উলঙ্গ প্রতিবাদ। এদিন সিপিমের মিছিল হয়েছে কলকাতাতেও। সেই মিছিল থেকে আবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। একটা কথা অস্বীকার করার উপায় নেই যে, রাজ্যের যাবতীয় নির্বাচনে বাম আর কংগ্রেস শূন্যে শেষ করলেও তাঁদের সমর্থকেরা এখন আর জি কর কাণ্ডে বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। যে যেখানে আছেন সেখান থেকে দলের ডাকে নেমে পড়েছেন কলকাতার রাজপথে। হ্যাঁ শুধুই কলকাতার রাজপথে। কলকাতার বাইরে তাঁদের আর দেখা মিলছে না। কিন্তু জেলায় জেলায় এদিন তৃণমূলের(TMC) বিস্তর ধিক্কার মিছিল চোখে পড়েছে। আর এই সব দেখেই ওয়াকিবহাল মহল মনে করছে, বাম আর কংগ্রেস যতই শহর কলকাতার রাজপথ গরম করুক না কেন, এর কোনও লাভ তাঁরা নির্বাচনের ফলাফলে টেনে নিয়ে যেতে পারবেন না।

আরও পড়ুন, রবি সন্ধ্যার ডুরান্ড কাপের ডার্বি বাতিল, বিষণ্ণ যুবভারতী

রাজ্যে এখন সাম্প্রতিক কালের মধ্যে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং এক ডজন পুরসভার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন পুজোর আগেই হতে পারে, এমন একটা কথাও শোনা যাচ্ছিল। কিন্তু অদ্ভূত ভাবে হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিলেও বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কিছুই ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্য নির্বাচন কমিশনের তরফেও এটা স্পষ্ট করা হয়নি যে রাজ্যের ১২টি পুরসভার নির্বাচন ঠিক কবে হবে। আর তাই আর জি কর নিয়ে বাম-কংগ্রেস যতই রাজপথ গরম করুক না কেন, এর রেশ নির্বাচন পর্যন্ত ধরে রাখা তাঁদের পক্ষে কার্যত অসম্ভব। আবার তাঁরা দাবি জানালেই যে মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন না সেটা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। ওয়াকিবহাল মহলের দাবি, মমতা পদত্যাগ করবেন না। আর আর জি কর কাণ্ড নিয়ে তাঁলে কেউ পদত্যাগে বাধ্য করতেও পারবে না। পুজোর অনেক আগেই এই আন্দোলন স্থিমিত হয়ে যাবে।

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার

খাদ্য সুরক্ষা দফতরের অভিযানের জেরে রাতারাতি বদলে গেল হোটেল-রেস্তরাঁর চেহারা

১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন, ক্ষতবিক্ষত দেহ ছিঁড়ে খেল কুকুর, গ্রেফতার ৩ কিশোর

ঋতব্রতদের দলের নাম কী জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস? কমিশনকে দেওয়া চিঠি নিয়ে জল্পনা

চিনা মাঞ্জার দাপট রুখতে এবার ড্রোন! বিশ্বকর্মা পুজোয় আকাশপথে পুলিশের কড়া নজর

উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক ফ্রিজ, নির্বাচন কমিশনকে জবাব মমতার

বিধাননগরে নতুন ট্র্যাফিক কন্ট্রোলের উদ্বোধনে শুভেন্দু অধিকারী

বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে ঝলসে গেলেন নববধূ! হাসপাতালে চলছে মরণবাঁচন লড়াই

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

সৌদির আকাশে এবার F-35! ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রিতে সায় আমেরিকার

রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি