প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট, চমক ছাড়াই কারা কোন কেন্দ্রে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। আজ, সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম দফার নির্বাচনের ১৫২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল। এবার প্রথম রাজ্যের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করছে সিপিআই (এম–এল) লিবারেশন। ১০টি আসনে তারা প্রতিদ্বন্দিতা করছেন। তবে খুব একটা চমক নেই এই প্রার্থী তালিকায়। এমনকী এই প্রার্থী তালিকা নিয়ে রাজ্যবাসীর তেমন উৎসাহ চোখে পড়ল না।

এদিকে উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যা আগে থেকেই সকলে জানতে পেরেছিলেন। রাজগঞ্জে সিপিএমের প্রার্থী হয়েছেন হরেন্দ্র রায়। শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শরদিন্দু চক্রবর্তী। ইংরেজবাজারে অম্বর মিত্র। কালীগঞ্জে তমান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করল সিপিএম। যাদবপুরে প্রার্থী হলেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। আগে রাজ্যসভার সদস্য ছিলেন। সোনারপুর উত্তরে মোনালিসা সিনহা। বেহালা পশ্চিমে নীহার ভক্ত। মহেশতলায় সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রার্থী হয়েছিলেন সায়ন।

অন্যদিকে দমদম থেকে ময়ূখ বিশ্বাস, রাজারহাট–নিউটাউন থেকে সপ্তর্ষি দেব প্রার্থী হলেন। তিনি প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে। বরানগর থেকে সায়নদীপ মিত্র প্রার্থী হলেন। পানিহাটি কেন্দ্রে কলতান দাশগুপ্ত। উত্তর দমদম থেকে দীপ্সিতা ধর, কাকদ্বীপ কেন্দ্রে নারায়ণ দাস, বারুইপুর পূর্ব আসনে স্বপন নস্কর, সাতগাছিয়া কেন্দ্রে গৌতম পাল, বিষ্ণুপুর থেকে বামেদের প্রার্থী শ্যামল দল, কসবা থেকে দীপু দাস প্রার্থী হয়েছেন। আগে এখানে শতরূপ ঘোষ প্রার্থী হতেন। বারবার পরাজয়ের পর সরে দাঁড়িয়েছেন। আর বেলেঘাটা থেকে পারমিতা রায়, উদয়নারায়ণপুর কেন্দ্রে ষষ্ঠী মাজি, শ্রীরামপুর কেন্দ্রে প্রার্থী নবনীতা চক্রবর্তী, সিঙ্গুর কেন্দ্রে দেবাশিস চট্টোপাধ্যায়, চন্দননগর কেন্দ্রে মনীষ পন্ডা।

এছাড়া আরামবাগ থেকে বীথিকা পন্ডিত, হরিপাল কেন্দ্রে সৌমেন মুখোপাধ্যায়, চন্ডীপুর কেন্দ্রে রীতা দাস, পটাশপুর কেন্দ্রে সৈকত গিরি, কাঁথি উত্তর কেন্দ্রে সুতনু মাইতি, কাঁথি দক্ষিণ থেকে তেহরান হুসেন, রামনগর কেন্দ্রে অশোক কুমার মাইতি, দাঁতন থেকে শ্যামলকান্তি দাস পট্টনায়েক, ঝাড়গ্রাম কেন্দ্রে অর্জুন মাহাতো, কেশিয়ারি কেন্দ্রে মলিনা মুর্মু, খড়্গপুর সদর কেন্দ্রের প্রার্থী মধুসূদন রায়, নারায়ণগড় থেকে তাপস সিনহা, ডেবরায় সুমিত অধিকারী, ঘাটাল কেন্দ্রে শান্তিনাথ সাতিক, বাঁকুড়া থেকে অভয়ানন্দ মুখোপাধ্যায়, রঘুনাথপুর থেকে গণেশ বাউরি, রানিবাঁধ থেকে দেবলীনা হেমব্রম, কোতুলপুর কেন্দ্রে রামচন্দ্র রায়, সোনামুখী থেকে অজিত রায়, খণ্ডঘোষ থেকে রামজীবন রায়, বর্ধমান দক্ষিণ থেকে সুদীপ্ত গুপ্ত, রায়না কেন্দ্রে সোমনাথ মাঝি, মেমারি কেন্দ্রে কৃষ্ণেন্দু ভদ্র, ভাতার কেন্দ্রে হাসিনা খাতুন, পূর্বস্থলী উত্তর: প্রদীপ সাহা, কাটোয়া: সঞ্জিত দাস, মঙ্গলকোট: মীরাজ আলম, আউশগ্রাম: চঞ্চল মাঝি, পাণ্ডবেশ্বর: প্রবীর মণ্ডল, দুর্গাপুর পূর্ব: সীমন্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিম: প্রভাস সাঁই, জামুরিয়া: মহম্মদ সাব্বির হুসেন, আসানসোল: শিল্পী চক্রবর্তী। তবে এবার বামেদের প্রার্থী তালিকায় মহিলা মুখ বেশি।

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা